সৌদি আরবের ঘোষণা- নিয়ন্ত্রণ থাকবে হজ যাত্রা

Saudi Arab Haj-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ছোট করে হজ যাত্রার আয়োজন চলবে। সূত্রের খবর, গতবার করোনা পরিস্থিতির জেরে সম্পূর্ণ বন্ধ ছিল হজ যাত্রা। এবারও নিয়ন্ত্রণ থাকবে হজ যাত্রায়। এই ঘোষণা করেছে সৌদি আরব। সূত্রের আরও খবর, এবারেও অন্য দেশের কোনও নাগরিককে হজের অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র সৌদির ৬০ হাজার নাগরিক হজ করতে পারবেন বলে জানা গিয়েছে। উল্লেখ করা যায়, ১৮ থেকে ৬৫ বছর বয়সী সুস্থ মানুষকে এক্ষেত্রে আবেদন করতে হবে। ইতিমধ্যে হাজারখানেক মানুষ এবছর হজ যাত্রা করেছেন। প্রতি বছর ১৬০টি দেশের ২ কোটি মানুষ হজ যাত্রা করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *