সোনা জয়ী হলেন নীরজ চোপড়া

Niraj Chopra-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সোনা জয় নীরজের। স্ব-মহিমার দেখা গেল বিনেশকেও। সূত্রের খবর, টোকিও অলিম্পিক্সে পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে রাখলেন এই দুই ভারতীয় খেলোয়াড়। লিসবন সিটি অ্যাথলেটিক্স মিটে ৮৩.১৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতলেন নীরজ চোপড়া। পোল্যান্ডে বিশ্ব রাঙ্কিং কুস্তি প্রতিযোগিতার ফাইনালে উঠলেন মহিলা কুস্তিগির বিনেশ ফোগত।

উল্লেখ করা যায়, ২৬ বছর বয়সী তারকার সামনে এখন রয়েছে সোনার হাতছানি। করোনা পরিস্থিতির কারণে প্রায় এক বছর পর আন্তর্জাতিক মঞ্চে যাচাই করতে নেমেছিলেন ২৩ বছর বয়সী নীরজ। প্রথম রাউন্ডেই ৮০.৭১ মিটার জ্যাভলিন ছুড়ে তিনি সোনার দৌড়ে প্রবেশ করলেন। ষষ্ঠ তথা শেষ রাউন্ডে ৮৩.১৮ মিটার দূরত্ব অতিক্রম করার পর সোনা নিশ্চিত হয়ে যায় নীরজের।

দ্বিতীয় হলেন পর্তুগালের ফ্রান্সিসকো ফের্নান্দেস। উল্লেখ্য, গত বছর দক্ষিণ আফ্রিকায় ৮৭.৮৬ মিটার জ্যাভলিন ছুড়ে এশীয় ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী নীরজ অলিম্পিক্সের ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন। এরপর তুরস্কে অনুশীলন করার পর তিনি করোনা আবহের জেরে দেশ ফিরতে বাধ্য হয়েছিলেন।

৫৩ কেজি বিভাগের ফাইনালে তিনি হারিয়ে দিয়েছেন ২০১৯ সালে বিশ্ব কুস্তিতে ব্রোঞ্জজয়ী, রাশিয়ার একতারিনা পোলেশচুককে। ফলাফল ৬-২। চলতি বছরে মার্চ মাসে ইটালি ও এপ্রিল মাসে এশীয় কুস্তি প্রতিযোগিতায় সোনা জয়ী হন বিনেশ। এবারও লক্ষ্যপূরণ হলে সোনা জয়ের হ্যাটট্রিক হবে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *