School Dress-1

পড়ুয়াদের পোশাক সম্পর্কে বিশদ তথ্য

স্কুল শিক্ষা দফতর স্কুল খোলার পূর্বে পড়ুয়াদের পোশাক সম্পর্কে বিশদ তথ্য চেয়েছে। এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকরা জানান, স্কুল শিক্ষা দফতর থেকে তাঁদের কাছে একটি ফর্ম পাঠানো হয়েছে। এক্ষেত্রে পড়ুয়াদের পোশাকের রঙ, পোশাকের মান জানতে চাওয়া হয়েছে।

Read More
Ranji Trophy-1

৫ জানুয়ারি থেকে এবার রঞ্জি ট্রফি শুরু হচ্ছে

এবার রঞ্জি ট্রফি জানুয়ারির ৫ তারিখ থেকে শুরু হচ্ছে। তা চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। অন্যদিকে পুরুষদের ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হতে চলেছে আগামী ২৭ অক্টোবর থেকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়ে এই আয়োজন চলবে।

Read More
Women World Cup-1

নিউজিল্যান্ডের মাটিতে মহিলা ক্রিকেট বিশ্বকাপ

জিম্বাবোয়েতে মহিলাদের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আইসিসি সূত্রে এমনটাই জানা গিয়েছে। উল্লেখ করা যায়, ১০ দলের এই প্রতিযোগিতা থেকে ৩টি দল যোগ্যতা অর্জন করবে আগামী বছরের বিশ্বকাপে।

Read More
Rajeev Gandhi-1

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির জন্ম দিবস

আজকের দিনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪৪ সালের ২০ আগস্ট তাঁর জন্ম। তিনি ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন।

Read More
rakhi and bandhan

জেনে নিন রক্ষাবন্ধন উৎসবের রীতি-রেওয়াজ

শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। উৎযাপিত হয় রাখি উৎসব। রক্ষাবন্ধনও বলে থাকেন অনেকে। ভাই-বোনের সৌহার্দ্যের পরশ থাকে এই উৎসবে। পন্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, ভাইয়ের হাতে রাখি বাঁধার উপযুক্ত সময় হল- অপরাহ্ন বা বিকেল বেলায়। সন্ধ্যাতেও রক্ষাবন্ধন সম্পন্ন করা যেতে পারে। এ বছর এই উৎসব পড়েছে ২২ আগস্ট রবিবার। অন্যদিকে পঞ্জিকার মত অনুযায়ী বলা হয়েছে, সকাল ৬টা ১৯ মিনিট থেকে বিকেল ৫টা ৩১ মিনিটের মধ্যে রক্ষাবন্ধনের অনুষ্ঠান সমাপ্ত করতে হবে ।

Read More
tripura and bir bikram

ত্রিপুরার রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে রাজপরিবার

ত্রিপুরায় উপজাতি ও আদিবাসী ভোটই লক্ষ্য হতে চলেছে । ত্রিপুরার মহারাজার জন্মদিন পালনে তাই তৎপর সব রাজনৈতিক দল। ত্রিপুরার রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে রাজবাড়ি ও রাজপরিবার । রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজ পরিবারকে কাছে টানতেই এই প্রচেষ্টা নেওয়া হচ্ছে । এক্ষেত্রে বর্তমান সময়ে রাজনৈতিক মুখ প্রদ্যোত মাণিক্যকে কাছে টানাই মূল লক্ষ্য। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের ১১৩ তম জন্মদিন পালনে উদ্যোগ দেখা যাচ্ছে । সব রাজনৈতিক দলই তৎপর এ বিষয়ে।

Read More
horoscope

আজকের রাশিফল

শুক্রবার ০৩ ভাদ্র ১৪২৮; ই: ২০ আগস্ট ২০২১ ♈/মেষ (Aries): আজ অপ্রত্যাশিতভাবে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। আত্মীয়দের কাছে ছোট ভ্রমণ ক্লান্তিকর দৈনিক কাজ থেকে আরাম দিতে পারে। কর্মক্ষেত্রে অধস্তনেরা প্রত্যাশা মত কাজ না করায় বিচলিত হওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৮ ♉/বৃষ (Taurus): আর্থিক সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে। অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু…

Read More
Sunrise 6

সুপ্রভাত

আজ: শুক্রবার ০৩ ভাদ্র ১৪২৮; ই: ২০ আগস্ট ২০২১ জন্মদিনঃ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী———–রাজীব গান্ধী তিরোধান দিবসঃ আনন্দমোহন বসু তিথি: শুক্ল ত্রয়োদশী, রাত্রি ০৮:০৭পর্যন্ত, পরে শুক্ল চতুর্দশী;উত্তরাষাঢ়া নক্ষত্র, রাত্রি ০৯:৪৭পর্যন্ত, পরে; শ্রবণা নক্ষত্র;জন্মরাশি: মকর;সূর্যোদয়: ০৫:১৮/ সূর্যাস্ত: ০৬:০০(সূর্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন- ০৮:০৮; রাত-০৮:১৩ভাটা:- দিন- ১২:৫৮; রাত- ০১:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ২৭…

Read More