শিকাগো মহিলা ওপেন টেনিসে ভিনাসের বিদায়
ভিনাসের বিদায়। শিকাগো মহিলা ওপেন টেনিসের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন ভিনাস উইলিয়ামস। তাঁকে পরাজিত করলেন তাইওয়ানের সু উইয়ে। ম্যাচের ফলাফল ৬-২ ও ৬-৩। অল্প সময়েই ম্যাচ জয়ী হলেন তিনি।
ভিনাসের বিদায়। শিকাগো মহিলা ওপেন টেনিসের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন ভিনাস উইলিয়ামস। তাঁকে পরাজিত করলেন তাইওয়ানের সু উইয়ে। ম্যাচের ফলাফল ৬-২ ও ৬-৩। অল্প সময়েই ম্যাচ জয়ী হলেন তিনি।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বাংলার বিশিষ্ট তবলিয়া পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ে হার মানলেন। জনপ্রিয় এই শিল্পী আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর । করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনাভাইরাসের দু’টি টিকাও নিয়েছিলেন বলে জানা যায় ।
অলিম্পিয়ান ফুটবলার চন্দ্রশেখর (৮৫) প্রয়াত। ১৯৬০ সালে রোম অলিম্পিক্স ফুটবল দলেরও সদস্য ছিলেন তিনি। আবার ১৯৬২ সালে এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের সদস্যও হয়েছেন।
চার্লি ওয়াটস (৮০) চলে গেলেন। রক ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’-এর ড্রামার জনপ্রিয় মুখ তিনি। লন্ডনের একটি হাসপাতালে প্রয়াত হলেন তিনি। বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। উল্লেখ্য, সঙ্গীতে তাঁর প্রথম প্রেম ছিল জ্যাজ।
সেনসেক্সের রেকর্ড। টানা দু-দিন বাড়ল শেয়ার বাজার। গত সপ্তাহে পতনের জের কাটিয়ে ২২৬ পয়েন্ট বৃদ্ধির পর সেনসেক্স উঠেছে ৪০৩.১৯ পয়েন্ট। সূত্রের খবর, ৫৬,০০০ পয়েন্ট স্পর্শ করলেও শেষ পর্যন্ত তা থামল ৫৫,৯৫৮.৯৮ অঙ্কে। যা নতুন রেকর্ড হয়েছে।
সংক্ষিপ্ত পাঠ্যক্রমেই হবে মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি করোনা আবহে। সূত্রের খবর, আগামী বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে গত বছরের মতো প্রতিটি বিষয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ ছেঁটে দেওয়া পাঠ্যক্রমের ভিত্তিতে।
আজকের দিনে শন কনারি জন্মগ্রহণ করেছিলেন। স্কটল্যান্ডে তাঁর জন্ম হয়েছিল। ১৯৩০ সালের ২৫ আগস্ট তাঁর জন্ম। জেমস বন্ড চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য তিনি গোটা বিশ্বে জনপ্রিয়। অস্কার জয়ী হয়েছিলেন কনারি।
আজকের দিনে বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদার ও অনুজাচরণ সেন টেগার্টের গাড়িতে বোমা নিক্ষেপ করেছিলেন। ১৯৩০ সালের ২৫ আগস্ট সেই ঘটনা ঘটে। অনুজাচরণ সেন ঘটনাস্থলে মারা গেলেও দীনেশচন্দ্র ধরা পড়েছিলেন।
ভ্রমণপিপাসুদের জন্য খুশির খবর। এবার ‘ভিস্টাডোম’ কোচে ডুয়ার্স সফর স্বল্প ব্যয়ে। স্থানীয় সূত্রের খবর, শনিবার থেকে রাজ্যে চলবে ‘ভিস্টাডোম’ কোচ। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের মধ্যে চালানো হবে এই ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেন। এক্ষেত্রে আরও জানা যায়, ১৬৯ কিমি এই যাত্রাপথে সময় নেবে মাত্র ৬ ঘন্টা।
কলকাতা পুলিশের কমিউনিকেশন দক্ষতা বাড়ানোর জন্য ট্রেনিং দেবে ব্রিটিশ কাউন্সিল। বর্তমান সময়ে পুলিশের কাজের ক্ষেত্রে অনেক বদল ঘটছে। কমিউনিকেশনের ওপর আরও দক্ষতা বাড়াতে এই কোর্সের আয়োজন।