লক্ষ্য শিল্প বিনিয়োগ-পানাগড়ে প্রকল্প উদ্বোধনে মমতা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃতীয় বার ক্ষমতায় এসে লক্ষ্য এখন শিল্প। পানাগড়ে পলিফিল্ম প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি পুরুলিয়ার রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী শিল্প পার্কেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে রাজ্যকে এক নম্বরে নিয়ে যাওয়াই লক্ষ্য তাঁর।

