বিশ্বকাপ নিয়ে বৈঠকের ডাক ফিফার
বিশ্বকাপ নিয়ে বৈঠক। বিশ্বকাপ ফুটবল ৪ বছর না ২ বছর অন্তর হবে, তা নিয়ে বৈঠক ডেকেছে ফিফা। সূত্রের খবর, আগামী ৩০ সেপ্টেম্বর ২১১টি সদস্য দেশ, ক্লাব, লিগ ও ফুটবলারদের সংগঠনের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে মতামত নেবে ফিফা।
বিশ্বকাপ নিয়ে বৈঠক। বিশ্বকাপ ফুটবল ৪ বছর না ২ বছর অন্তর হবে, তা নিয়ে বৈঠক ডেকেছে ফিফা। সূত্রের খবর, আগামী ৩০ সেপ্টেম্বর ২১১টি সদস্য দেশ, ক্লাব, লিগ ও ফুটবলারদের সংগঠনের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে মতামত নেবে ফিফা।
যুক্তরাষ্ট্র ওপেনে হারের প্রভাব রাঙ্কিংয়েও। ৮ নম্বরে ওসাকা। জাপানের তারকা নেয়োমি ওসাকা তালিকার ৮ নম্বরে নেমে গিয়েছেন। ডব্লিউটিএ যে তালিকা প্রকাশ করেছে, সেখানে ১ নম্বর স্থানে রয়েছেন অ্যাশলে বার্টি।
বিশ্বসেরা ফিনিশার হতে আগ্রহী মার্কাস স্টোয়নিস। আগামী ৩ বছরের মধ্যে তিনি নিজেকে বিশ্বের সেরা ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান বলে জানিয়েছেন। এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মার্কাস স্টোয়নিস।
বাড়ছে মেট্রো সংখ্যা। আগামী শনিবার, ২৫ সেপ্টেম্বর থেকে মেট্রোয় বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে খবর। মেট্রো রেল সূত্রের খবর, ওই দিন থেকে ১৭৮টির বদলে চলবে ২১৪টি ট্রেন।
বাজেট প্রস্তুতি শুরু ১২ অক্টোবর থেকে। করোনা আবহের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ধাপে-ধাপে ছন্দে ফিরতে চলেছে অর্থনীতি। সূত্রের খবর, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আগামী ১২ অক্টোবর থেকে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
২০০১ সালের ২১ সেপ্টেম্বর। আজকের দিনে রাষ্ট্রপুঞ্জের তৎকালীন সেক্রেটারি কোফি আন্নান এই দিনটিকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে ঘোষণা করেছিলেন।
আজকের দিনে শ্রীরামকৃষ্ণ ‘চৈতন্যলীলা’ নাটক দেখতে প্রথম স্টার থিয়েটারে এসেছিলেন। সেই তারিখটি ছিল ১৮৮৪ সালের ২১ সেপ্টেম্বর।
মঙ্গলবার ০৪ অশ্বিন ১৪২৮; ই: ২১ সেপ্টেম্বর ২০২১ ♈/মেষ (Aries): বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে পিত-মাতার চিন্তিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে প্রতিশ্রুতিগুলি পূরণ করা সম্ভব নাও হতে পারে। নতুন যোগাযোগ স্থাপন এবং ব্যবসার প্রসারের জন্য গৃহীত ভ্রমণ অত্যন্ত ফলদায়ক হবে। শুভ সংখ্যা: ১ ♉/বৃষ (Taurus): ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। আজ, অর্থ সঞ্চয় করার দক্ষতা…
আজ: মঙ্গলবার ০৪ অশ্বিন ১৪২৮; ই: ২১ সেপ্টেম্বর ২০২১ দুর্গাপূজার আর মাত্র ২০ দিন!!! আন্তর্জাতিক শান্তি দিবসবিশ্ব অ্যালঝাইমার দিবস তিরোধান দিবসঃ গোপাল সেন তিথি: কৃষ্ণ প্রতিপদ;উত্তরভাদ্রপদ নক্ষত্র;জন্মরাশি: মীন;সূর্যোদয়: ০৫:২৮/ সূর্যাস্ত: ০৫:৩০(সূর্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন- ১০:৩২; রাত- ১০:৩৭ভাটা:- দিন- ০৩:২২; রাত- ০৩:২৭ শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার ১৪২৮ সনের নির্ঘন্ট: মা দুর্গার ঘোটকে আগমন। ফল:- ছত্রভঙ্গস্তুরঙ্গমে।মা দুর্গার দোলায়…