২৫ সেপ্টেম্বর থেকে বাড়ছে মেট্রো সংখ্যা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়ছে মেট্রো সংখ্যা। আগামী শনিবার, ২৫ সেপ্টেম্বর থেকে মেট্রোয় বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে খবর। মেট্রো রেল সূত্রের খবর, ওই দিন থেকে ১৭৮টির বদলে চলবে ২১৪টি ট্রেন। এক্ষেত্রে জানানো হয়েছে, এর মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ১৫১টি ট্রেন চলবে। ওই দিন থেকেই প্রতি শনিবার প্রথম মেট্রো সকাল ৮টার পরিবর্তে ছাড়বে সকাল সাড়ে ৭টায়। আবার রাতের শেষ ট্রেন কবি সুভাষ ও দমদম থেকে আগের মতোই সাড়ে ৯টায় ছাড়বে। এছাড়া আগামী রবিবার থেকে সারা দিনে ১১৬টির বদলে ১২০টি মেট্রো চলবে বলে জানানো হয়েছে। দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। রাতের শেষ মেট্রোর সময় অন্যান্য দিনের মতোই অপরিবর্তিত থাকছে বলে মেট্রো রেল সূত্রে জানানো হয়।

