অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট প্রকাশ
নিজেদের পোর্টালে নতুন বার্ষিক তথ্যের বিবরণী বা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট প্রকাশ করেছে আয়কর দফতর। এক্ষেত্রে বলা হয়েছে, করদাতারা নিজেদের তথ্য দেখতে এবং সে সম্পর্কে মতামত জানাতে পারবেন।
নিজেদের পোর্টালে নতুন বার্ষিক তথ্যের বিবরণী বা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট প্রকাশ করেছে আয়কর দফতর। এক্ষেত্রে বলা হয়েছে, করদাতারা নিজেদের তথ্য দেখতে এবং সে সম্পর্কে মতামত জানাতে পারবেন।
আজ অভিনেতা শাহরুখ খানের জন্ম দিবস। আজকের দিনে বিশিষ্ট অভিনেতা শাহরুখ খান জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৫ সালের ২ নভেম্বর তাঁর জন্ম। ৮০টির বেশি হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন।
আজকের দিনে চিকিৎসক মহেন্দ্রলাল সরকার জন্মগ্রহণ করেছিলেন। ১৮৩৩ সালের ২ নভেম্বর তাঁর জন্ম। তিনি ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’-এর প্রতিষ্ঠাতা ছিলেন।
চারে চার তৃণমূল। জয়ের পর উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য,দুটি আসনে বিধায়কের মৃত্যু এবং দুই আসনে বিধায়কের পদত্যাগের কারণে গত ৩০অক্টোবর উপনির্বাচন হয় ৷ আজ ফল প্রকাশের পর দেখা যায়, চার আসনেই জয়ী হল তৃণমূল কংগ্রেস ৷ দিনহাটা আসনে রীতিমতো রেকর্ড ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।
মঙ্গলবার ১৫ কার্তিক ১৪২৮; ই: ০২ নভেম্বর ২০২১ ♈/মেষ (Aries): কোনও আশা পূরণের সম্ভাবনা। অপ্রত্যাশিত খরচ আর্থিক বোঝা বাড়িয়ে তুলতে পারে। আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া প্রয়োজন। আজ ভালোবাসার ক্ষেত্রে বিবেচনা করার শক্তি ব্যবহার করা দরকার। শুভ সংখ্যা: ১ ♉/বৃষ (Taurus): ইচ্ছা শক্তির অভাব আবেগগত ও মানসিকভাবে বিদ্ধস্ত করতে পারে। কোন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত…
আজ: মঙ্গলবার ১৫ কার্তিক ১৪২৮; ই: ০২ নভেম্বর ২০২১ ধনত্রয়োদশীযমদীপদান জন্মদিনঃ অরুণ মিত্র———–মহেন্দ্রলাল সরকার তিরোধান দিবসঃ জর্জ বার্নার্ড শ তিথি: কৃষ্ণ দ্বাদশী, সকাল ০৮:২৫পর্যন্ত, পরে কৃষ্ণ ত্রয়োদশী;উত্তরফাল্গুনী নক্ষত্র, সকাল ০৯:৪৮ পর্যন্ত, পরে হস্তা নক্ষত্র;জন্মরাশি: কন্যা।সূর্যোদয়: ০৫:৪৪/ সূর্যাস্ত: ০৪:৫৫(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন- ০৭:২০; রাত- ০৭:২৫ভাটা:- দিন- ১২:১০; রাত- ১২:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া: সর্বোচ্চ তাপমাত্রা ৩২…
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ত্রিপুরা থেকে তৃণমূলে যোগদানের পর বিমানবন্দরে রাজীব বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানালেন অনুগামীরা। সাংবাদিকদের কিছু প্রশ্নের অকপট স্বীকারোক্তিও করলেন। তারই একনজর তুলে ধরা হল। অনুগামীদের উদ্দেশে তাঁর মন্তব্য, ” যাঁরা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ। আগামী দিনে আবার একসঙ্গে কাজ করবো, এইটুকু প্রতিশ্রুতি দিলাম”।
২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ হল। মাধ্যমিক শুরু হচ্ছে ৭ মার্চ। আবার উচ্চ মাধ্যমিক শুরু ২ এপ্রিল থেকে। ৭ মার্চ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। ৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা । ৯ মার্চ ভূগোল পরীক্ষা নেওয়া হবে । ১১ মার্চ ইতিহাস পরীক্ষা । ১২ মার্চ জীবন বিজ্ঞান পরীক্ষা। ১৪ মার্চ হবে অঙ্ক পরীক্ষা। ১৫ মার্চ নেওয়া হবে ভৌত বিজ্ঞান পরীক্ষা। ১৬ মার্চ হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
অস্ট্রেলিয়া ক্রিকেটে আবারও শোকের ছায়া। দুই প্রাক্তন ক্রিকেটার অ্যাশলে ম্যালেট ও অ্যালান ডেভিডসনের প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই আবারও মৃত্যুর খবর অস্ট্রেলিয়া ক্রিকেটে। প্রয়াত হলেন পিটার ফিলপট (৮৬)।
জয়ের পর আসগরের অবসর। স্মরণীয় হয়ে রইল মুহূর্তটি। সূত্রের খবর, পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাজয়ের পরই তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন নামিবিয়ার বিরুদ্ধে খেলেই অবসর নেবেন।