কলকাতা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মহামেডান
৪০ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান। যুবভারতী ক্রীড়াঙ্গনে রেলওয়ে এফসি-র বিরুদ্ধে জয়ী হল মহামেডান। ম্যাচের ফলাফল মহামেডান-১ ও রেলওয়ে এফসি-০।
৪০ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান। যুবভারতী ক্রীড়াঙ্গনে রেলওয়ে এফসি-র বিরুদ্ধে জয়ী হল মহামেডান। ম্যাচের ফলাফল মহামেডান-১ ও রেলওয়ে এফসি-০।
মহিলাদের কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা জয়ী হলেন জ্যোতি সুরেখা ভেন্নম। এশীয় তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ কোরিয়ার ওহ ইউহিউনের বিরুদ্ধে মাত্র ১ পয়েন্টে জয়ী হয়ে সোনা পেলেন জ্যোতি।
বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের পক্ষ থেকে এ বছর জীবনকৃতী সম্মান প্রদান করা হচ্ছে কিংবদন্তি প্রকাশ পাড়ুকোনকে। উল্লেখ করা যায়, ভারতীয় ব্যাডমিন্টন ফেডারেশন থেকেই এ বছর তাঁর নাম পাঠানো হয়েছে বিডব্লিউএফ-কে।
সিবিএসই ও সিআইএসসিই-র দশম-দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষা অনলাইনে হবে না বলে জানানো হয়েছে। সম্প্রতি এই রায় দিয়েছে সুপ্রিমকোর্ট।
আজকের দিনে সলিল চৌধুরি জন্মগ্রহণ করেছিলেন। দক্ষিণ ২৪ পরগনা জেলায় তাঁর জন্ম হয়। ১৯২৩ সালের ১৯ নভেম্বর তিনি জন্মেছিলেন। বাংলা, হিন্দি ছাড়াও মালয়ালম ছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন।
আজকের দিনে ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন। ১৯১৭ সালের ১৯ নভেম্বর তাঁর জন্ম। ১৯৬৬ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত এবং ১৯৮০ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন তিনি।
শুক্রবার ০২ অগ্রহায়ণ ১৪২৮; ই: ১৯ নভেম্বর ২০২১ ♈/মেষ (Aries): খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন, অসাবধানতা অসুস্থ করে তুলতে পারে। যৌথ ব্যবসায়ে বা সন্দেহজনক আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ না করাই ভালো। বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্র আশানুরূপ হবে না। বিশেষ কেউ আজ বিশ্বাসঘাতকতা করতে পারে, ফলে সারাদিন সমস্যার মধ্যে পড়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৬…
আজঃ শুক্রবার ০২ অগ্রহায়ণ ১৪২৮; ই: ১৯ নভেম্বর ২০২১ শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা (গোস্বামী মতে) জন্মতিথি: গুরু নানক————-আদ্যাচার্য্য নিম্বার্ক জন্মদিনঃ কেশবচন্দ্র সেন————-ঝাঁসীর রাণী লক্ষ্মী বাঈ————-সলিল চৌধুরী————-দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়————-ইন্দিরা গান্ধী তিথি: পূর্ণিমা, দুপুর ০১:১৬ পর্যন্ত, পরে কৃষ্ণ প্রতিপদ;কৃত্তিকা নক্ষত্র;জন্মরাশি:মেষ, সকাল ০৮:১৩ পর্যন্ত, পরে বৃষ রাশি ।সূর্যোদয়: ০৫:৫৫/ সূর্যাস্ত: ০৪:৪৮(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন- ০৯:৮৮; রাত- ০৯:৪৯ভাটা:- দিন- ০২:৩৪; রাত-…