গোমতী মারিমুথুকে সাসপেন্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গোমতী মারিমুথুকে ডোপ নেওয়ার অপরাধে চার বছরের জন্য সাসপেন্ড করা হল।উল্লেখ্য, গত বছর তিনি এশিয়ান মিটে ৮০০ মিটারে সোনা জিতে ছিলেন ।তামিলনাড়ুর ওই এথোলিটের প্রথমে এ- নমুনায় আগেই নিষিদ্ধ ওষুধ ব্যবহারের প্রমান পাওয়া গিয়েছিল। সেই কারণে তিনি আগে থেকে সাসপেন্ড ছিলেন।এবার তিনি বি- নমুনা পরীক্ষাতেও অসফল হলেন। বি- নমুনা পরীক্ষাতে পজিটিভ হওয়ায় তাঁকে চার বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

