কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ
৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি চূড়ান্ত। বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলা- ২০২২।
৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি চূড়ান্ত। বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলা- ২০২২।
টানা ১২ জয়ের নজির ভারতের। শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে পরাজিত করল ভারতীয় দল। টানা ৩ ম্যাচে ৩টি হাফসেঞ্চুরি করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ফলাফলে ভারতকে সিরিজ জয়ী করলেন শ্রেয়স আয়ার। ধর্মশালায় ৬ উইকেটে জয়ী হল ভারত।
চ্যাম্পিয়ন রাফা। আকাপুলকো টেনিসে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। ফাইনালে তিনি পরাজিত করেছেন গ্রেট ব্রিটেনের ক্যামেরন নুরিকে। ম্যাচের ফলাফল স্পেনীয় তারকার পক্ষে ৬-৪ ও ৬-৪।
বুলগেরিয়ার স্ত্রানজা আমন্ত্রণী বক্সিং প্রতিযোগিতায় সোনা জয়ী হলেন ভারতের দুই মহিলা বক্সার নিখাত জারিন ও নীতু। মহিলাদের ৪৮ কেজি বিভাগে নীতু ৫-০ ফলাফলে পরাজিত করলেন ইটালির এরিকা প্রিসিয়ানদারোকে।
রফতানিকারীদের নথিভুক্তি ও সদস্য পদের সার্টিফিকেটের আবেদন শুধু অনলাইনে নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, সহজে ব্যবসার পরিবেশ উন্নত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারির ঘটনা। আজকের দিনে চন্দ্রশেখর ভেঙ্কট রামন তাঁর আলোক বিচ্ছুরণ নিয়ে আবিষ্কার ‘রামন এফেক্ট’ জনসমক্ষে প্রকাশ করেছিলেন। দিনটি ‘বিজ্ঞান দিবস’ হিসেবে পালিত হয়ে থাকে।
আজকের দিনে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেছিলেন। ১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর জন্ম। বাংলা থিয়েটারের স্বর্ণযুগ মূলত তাঁরই অবদান। পরবর্তীকালে তিনি ন্যাশনাল থিয়েটারে যোগদান করেছিলেন।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহাশিবরাত্রি। তা রাজ্যবাপী পালনের তৎপরতা চলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তার প্রস্তুতি চলেছে জোরকদমে। শাস্ত্রীয় মতে বলা হয়েছে,ভগবান শিব তাঁর ভক্তদের কখনই নিরাশ করেন না ৷ জ্যোতিষশাস্ত্র মতেও এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান শিবের বিশেষ আশীর্বাদ স্বরূপ এই দিনটির গুরুত্ব রয়েছে।
শিবরাত্রির দিন থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে তারকেশ্বর মন্দিরে