আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ী বাংলাদেশ
সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ৮৮ রানে আফগানিস্তানকে পরাজিত করল তাঁরা। তিন ম্যাচের সিরিজে তাঁরা এগিয়ে গেল ২-০ ফলাফলে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ।
সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ৮৮ রানে আফগানিস্তানকে পরাজিত করল তাঁরা। তিন ম্যাচের সিরিজে তাঁরা এগিয়ে গেল ২-০ ফলাফলে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ।
দবং দিল্লি পাটনা পাইরেটসকে পরাজিত করে এবারের প্রো কবাডি লিগে চ্যাম্পিয়ন হল। বেঙ্গালুরুতে রুদ্ধশ্বাস ফাইনালে তারা ৩৭-৩৬ পয়েন্টে পরাজিত করে পাটনাকে। দিল্লি দলের জয়ের প্রধান কাণ্ডারি নবীন কুমার ১৩ পয়েন্ট ও অলরাউন্ডার বিজয় ১৪ পয়েন্ট।
পরাজিত নোভাক। জোকোভিচ রেকর্ড ৩৬১ সপ্তাহ পর বিশ্বের ১ নম্বর পুরুষ খেলোয়াড়ের তকমা হারাচ্ছেন। সার্বিয়ার এই মহাতারকা দুবাই ওপেনের কোয়ার্টার ফাইনালে জিরি ভেসেলির কাছে পরাজিত হয়েছেন। এই পরাজয়ের মূল্য দিতে হচ্ছে।
টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী তুরস্কের বুসেনাজ কাকিরোগ্লুকে পরাজিত করে স্ত্রানজা বক্সিং প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় মহিলা বক্সার নিখাত জারিন। ম্যাচের ফলাফল ৪-১। জয়ের পর ভারতীয় বক্সার তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, টোকিও অলিম্পিক্সে রুপোজয়ীকে হারালাম।
আজকের দিনে হিন্দু মহাসভার শীর্ষ নেতা বিনায়ক দামোদর সাভারকর প্রয়াত হয়েছিলেন। ১৯৬৬ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। মহারাষ্ট্রে তিনি প্রয়াত হয়েছিলেন। তিনি হিন্দুত্ববাদী মতাদর্শের প্রবক্তাও ছিলেন।
আজকের দিনে বিশিষ্ট সাহিত্যিক লীলা মজুমদার জন্মগ্রহণ করেছিলেন। কলকাতায় তাঁর জন্ম। ১৯০৮ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি জন্মেছিলেন। তাঁর পিতা প্রমদারঞ্জন রায় শিশু-কিশোরদের জন্য লিখতেন।
আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভিক্টর হুগো। ১৮০২ সালের ২৬ ফেব্রুয়ারি তাঁর জন্ম।