Day: May 11, 2022
ঊর্ধ্বমুখী আলুর দাম কমাতে আসরে রাজ্য
রাজ্যে বেড়েছে আলুর দাম। জ্যোতি আলুর বাজার দর ৩০ টাকা প্রতি কেজি। চন্দ্রমুখী আলুর দাম আরও বেড়েছে।
রাজ্যের বিভিন্ন জেলায় বাজারগুলিতে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু। তা নিয়ে ক্ষোভ বাড়ছে বিভিন্ন মহলে। এবার আলুর দাম কমানোর জন্য উদ্যোগী হল রাজ্য সরকার।
উবের কাপ ব্যাডমিন্টনে শেষ আটে সিন্ধুরা
চলতি উবের কাপ ব্যাডমিন্টনে কোয়াটার ফাইনালে পৌঁছলেন ভারতীয় মহিলা দল। শেষ আটে গেলেন সিন্ধুরা। ৪-১ ফলাফলে পরাজিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। প্রথম সিঙ্গলসে সহজেই জয় পেলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী পি ভি সিন্ধু।
এশীয় তিরন্দাজিতে ভারতের সাফল্য
তিরন্দাজিতে তিন সোনা ভারতের। এশীয় তিরন্দাজিতে এই সাফল্য ভারতের। প্রথম সোনাটি জয়ী হয়েছেন পরনীত কৌর,অদিতি স্বামী ও সাক্ষী চৌধুরী। কাজাখস্তানকে তাঁরা পরাজিত করেছেন।
আইপিএলে ৬২ রানে জয়ী গুজরাট
আইপিএলে ৬২ রানে জয়ী হল গুজরাট টাইটান্স। শুভমন গিল ৪৯ বলে অপরাজিত ৬৩ রান করেছেন। ম্যাচ সেরা হয়েছেন তিনি। এই ম্যাচের ফলাফল:গুজরাট টাইটান্স ১৪৪-৪(২০)। লখনৌ সুপার জায়ান্টস ৮২ (১৩.৫)।
সাদত হাসান মান্টো-র জন্মদিবস
আজকের দিনে সাদত হাসান মান্টো জন্মগ্রহণ করেছিলেন। ১৯১২ সালের ১১মে তাঁর জন্ম। উর্দুতে লেখা তাঁর রচনাগুলি আজও প্রাসঙ্গিক।
“অশনি”-র ঝাপটার মাঝে ফের “করিম”
অশনি-র ঝাপটা রয়েছে। এরপর ফের তৈরি সাইক্লোন করিম। এটি আরও বড় আকার ধারণ করবে বলে আবহাওয়ার বিশেষজ্ঞরা মনে করছেন ৷ ভারত মহাসাগরে তৈরি হওয়া এই হ্যারিকেনের হাওয়ার গতিবেগ থাকবে ১১২ কিলোমিটার প্রতি ঘণ্টা,এমনটাই আন্দাজ করছেন তাঁরা ৷
আজকের রাশিফল
বুধবার ২৭ বৈশাখ ১৪২৯; ই: ১১ মে ২০২২ ♈/মেষ (Aries): আজ ঝগড়ুটে ব্যবহার নিয়ন্ত্রণে থাকা উচিত, কারণ সম্পর্ককে চিরস্থায়ীভাবে নষ্ট করতে পারে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে, কিন্তু স্বেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাওয়া ঠিক হবে না, অন্যথায় খালি হাতে বাড়ি ফিরতে হবে। শুভ সংখ্যা: ১ ♉/বৃষ…
সুপ্রভাত
আজঃ বুধবার ২৭ বৈশাখ ১৪২৯; ই: ১১ মে ২০২২ জাতীয় প্রযুক্তি দিবস একাডেমি অব মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্স প্রতিষ্ঠা দিবস তিথি: শুক্ল দশমী, বিকাল ০৩:২৮ পর্যন্ত, পরে শুক্ল একাদশী;পূর্বফাল্গুনী নক্ষত্র, দুপুর ০২:৫৯ পর্যন্ত, পরে উত্তরফাল্গুনী নক্ষত্র;জন্মরাশি: সিংহ, রাত্রি ১০:০৪ পর্যন্ত, পরে কন্যা রাশি। সূর্যোদয়: ০৫:০২/ সূর্যাস্ত: ০৬:০৩(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৫:৪৪; রাত-০৫:৪৯ভাটা:- দিন-১০:৩৪; রাত-১০:৩৯ কলকাতা সহ…

