horoscope Lifestyle Others 

আজকের রাশিফল

শনিবার ১৭ ভাদ্র ১৪২৯; ই: ০৩ সেপ্টেম্বর ২০২২ ♈/মেষ (Aries): শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় সময় ব্যয় করা প্রয়োজন। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। একঘেয়ে সময়সূচি থেকে বিরতি নিয়ে বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাওয়া প্রয়োজন। প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য কোনও প্রতিযোগিতায় জয় পাওয়া সম্ভব হবে। শুভ সংখ্যা: ২ ♉/বৃষ (Taurus): কোনও আশা পূরণের সম্ভাবনা রয়েছে। বাড়তি টাকা-পয়সা এমন কোনও নিরাপদ স্থানে রাখা প্রয়োজন যা আগত সময়ে ফেরত পাওয়া যাবে। পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখতে পারে। তৃতীয় কোনও ব্যক্তির হস্তক্ষেপে প্রিয়জনের…

Read More
sunrise-6 Lifestyle Others 

সুপ্রভাত

শ্রী শ্রী শারদীয়া দুর্গাউৎসব আর মাত্র ২৮ দিন পর!!! আজঃ শনিবার ১৭ ভাদ্র ১৪২৯; ই: ০৩ সেপ্টেম্বর ২০২২ ললিতাসপ্তমি ব্রতকুক্কুটী ব্রতজন্মদিনঃ উত্তম কুমার তিরোধান দিবসঃ মৃগেন্দ্রনাথ দত্ত তিথি: শুক্ল সপ্তমী, সকাল ০৯:৫০ পর্যন্ত, পরে শুক্ল অষ্টমী;অনুরাধা নক্ষত্র, রাত্রি ০৯:২৪ পর্যন্ত, পরে জ্যেষ্ঠা নক্ষত্র; জন্মরাশি: বৃশ্চিক। সূর্যোদয়: ০৫:২৩/ সূর্যাস্ত: ০৫:৪৮(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৩:২০; রাত-০৩:২৫ভাটা:- দিন-০৮:১০; রাত-০৮:১৫ শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার নির্ঘন্ট:- দেবীর আগমন গজে :- ফল- শস্যপূর্ণ বসুন্ধরাদেবীর গমন নৌকায় :- ফল- শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি মহাষষ্ঠী: ১৪ অশ্বিন ই: ০১ অক্টোবর, শনিবার রাত্রি ০৮:৩৭ পর্যন্ত।সায়ংকালে বোধন,আমন্ত্রণ ও অধিবাস। মহাসপ্তমী: ১৫ অশ্বিন ই:…

Read More
durga and art Breaking News Others 

রাজ্যে শারদ-দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে

রাজ্যের বিভিন্ন প্রান্তে শারদ উৎসবের প্রস্তুতি চলেছে। গ্রামীণ ও শহর এলাকায় কাঠামো বা প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। ব্যস্ত হয়ে উঠেছেন রাজ্যের বিভিন্ন জেলার মৃৎশিল্পীরা। পাশাপাশি প্যান্ডেল নির্মাতারা প্যান্ডেল বাঁধার কাজ করে চলেছেন। থিম আয়োজনের তৎপরতায় ইতিমধ্যেই সামিল হয়েছেন শিল্পীরা। কলকাতা মহানগরীর বুকে বাগবাজার সর্বজনীনে পুজোর প্রস্তুতি তুঙ্গে।

Read More
subrota cup open Breaking News Others Sports 

সুব্রত কাপে ৯২ দলের অংশগ্রহণ

সুব্রত কাপ শুরু হচ্ছে। করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে এই ট্রফির খেলা। দিল্লিতে কিট,অফিসিয়াল বল ও ট্রফি উন্মোচনে হাজির ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া। উল্লেখ করা যায়,ভারতীয় বায়ুসেনা নব্বই দশক থেকে এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। আয়োজক সূত্রের খবর,এ বছর ওই প্রতিযোগিতায় মোট ৯২ টি দল অংশগ্রহণ করছে।

Read More
asia cup srilanka win Breaking News Others Sports 

এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কা

দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা। বাংলাদেশকে পরাজিত করল লঙ্কাবাহিনী। এশিয়া কাপ থেকে ছিটকে গেল শাকিবরা। ২ উইকেটে জয়ী হয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস।

Read More
promotho chowdhury and memories Education Others 

প্রমথ চৌধুরী-র প্রয়াণ দিবস

আজকের দিনে প্রমথ চৌধুরী-র প্রয়াণ হয়েছিল। ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর তিনি প্রয়াত হয়েছিলেন। বিশিষ্ট সাহিত্যিক হিসাবে তাঁর জনপ্রিয়তা ছিল। পাশাপাশি “সবুজ পত্র” পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি।

Read More
weather and 2 september Breaking News Others 

নিম্নচাপের পূর্বাভাস

আগামী সপ্তাহের দিকে বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত। এই মুহূর্তে উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা । এছাড়া দুটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু এবং কচ্ছ উপকূলবর্তী এলাকায় । আবহাওয়া দফতর সূত্রের খবর, ভারী বৃষ্টিপাত চলছে পার্বত্য এলাকা সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দফতর সূত্রে ।

Read More