রাজ্যে শারদ-দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে

durga and art

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের বিভিন্ন প্রান্তে শারদ উৎসবের প্রস্তুতি চলেছে। গ্রামীণ ও শহর এলাকায় কাঠামো বা প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। ব্যস্ত হয়ে উঠেছেন রাজ্যের বিভিন্ন জেলার মৃৎশিল্পীরা। পাশাপাশি প্যান্ডেল নির্মাতারা প্যান্ডেল বাঁধার কাজ করে চলেছেন। থিম আয়োজনের তৎপরতায় ইতিমধ্যেই সামিল হয়েছেন শিল্পীরা। কলকাতা মহানগরীর বুকে বাগবাজার সর্বজনীনে পুজোর প্রস্তুতি তুঙ্গে। শতবর্ষ প্রাচীন বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের এবার ১০৪ তম বছর ৷

রাজ্যের জেলাগুলিতে ছোট-বড় প্রায় সব পুজোয় কাঠামোয় পড়েছে হাত। বাগবাজার সর্বজনীনে রীতি ও আচরণ মেনে এ বছর দুর্গোৎসব ও প্রদর্শনী চলবে বলে জানিয়েছেন আয়োজকরা । পুজোর ভবিষ্যৎ নিয়ে এ বছর সংশয় থাকছে না । করোনা আবহের মতো পরিস্থিতি থাকছে না বলে মনে করা হচ্ছে। এবার স্বস্তির পরিবেশ ৷ অন্যদিকে দুর্গোৎসবকে ইউনেস্কো-র স্বীকৃতি। গতকাল কলকাতার জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পা মিলিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু মানুষ । মিছিল শেষে রেড রোডে সভা হয় শারদ উৎসবকে ঘিরে। ইউনেস্কো-র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠছে পুজোর বাজার। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *