horoscope

আজকের রাশিফল

শনিবার ১৮ কার্তিক ১৪২৯; ই: ০৫ নভেম্বর ২০২২ ♈/মেষ (Aries): আজ আনন্দ উপভোগ করার দিন। সহজেই অনাদায়ী ঋণ জোগাড় করা সম্ভব হয়ে উঠবে যা নতুন প্রকল্পে কাজ করার জন্য সুবিধা হবে। জ্ঞান এবং উত্তম রসবোধ চারপাশের মানুষদের মনে রেখাপাত করতে সমর্থ হবে। পরিবার থেকে দূরে বসবাসকারী ব্যক্তিরা তাদের বাড়ির লোকেদের অভাব অনুভব করতে পারে। শুভ…

Read More
sunrise-6

সুপ্রভাত

আজঃ শনিবার ১৮ কার্তিক ১৪২৯; ই: ০৫ নভেম্বর ২০২২ নারায়ণ দ্বাদশীউত্থানদ্বাদশী ব্রত জন্মদিনঃদেশবন্ধু চিত্তরঞ্জন দাশবিপিন বিহারী গঙ্গোপাধ্যায় তিরোধান দিবসঃজেমস ক্লার্ক ম্যাক্সওয়েলভূপেন হাজারিকা তিথি: শুক্ল দ্বাদশী, রাত্রি ০৫:২৯ পর্যন্ত, পরে শুক্ল ত্রয়োদশী;উত্তরভাদ্রপদ নক্ষত্র;জন্মরাশি: মীন। সূর্যোদয়: ০৫:৪৬/ সূর্যাস্ত: ০৪:৫৩(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৭:২০; রাত-০৭:২৫ভাটা আরম্ভ:- দিন-১২:১০; রাত-১২:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডি. সে./ সর্বনিম্ন…

Read More
mandos cyclone

ফের বিপর্যয়ের সম্ভাবনা : “সিত্রাং”-এর পর “মান্দোস”

“সিত্রাং”-এর পর আবার ঘূর্ণিঝড়। নাম “মান্দোস”। ফের প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা। উপকূলে তাণ্ডব সৃষ্টি করার সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে,প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কথাও বলা হয়েছে। ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস ৷ আগামী মঙ্গল বা বুধবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে ৷

Read More
ritwik and birthday

ঋত্বিক ঘটকের জন্মদিবস

ঋত্বিক ঘটকের জন্মদিবস। বাঙালি এই নক্ষত্র তাঁর নিজস্ব সৃষ্টিতে উজ্জ্বল ছিলেন। একাধিক সিনেমা নির্মাণ করেছেন তিনি। এই প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্র বাংলা সিনেমা জগতে একটি মাইলফলক বলা চলে। তাঁর চলচ্চিত্র রূপ পেয়েছে যুদ্ধ-দাঙ্গা-মন্বন্তর ও দেশভাগ। ১৯২৫ সালের ৪ নভেম্বর তাঁর জন্ম। বাংলাদেশের ঢাকায় জন্মেছিলেন তিনি। যুগ সচেতন চলচ্চিত্রকার ছিলেন তিনি।

Read More
sunset and pronam

অর্পণ ও পরম্পরা

শাস্ত্রীয় পণ্ডিত ও বিশেষজ্ঞরা বলে থাকেন, মানুষ চেতনাশীল। বিচার বুদ্ধি ও চেতনা দিয়ে সে বিচার করে। মানুষ কথা বলতে পারে। তার অনুভূতিও রয়েছে। এরপর রয়েছে পশুদের চেতনা। এই চেতনার দ্বারাই পশুরা আহার ও বেঁচে থাকার রসদ সংগ্রহ করে থাকে। অন্যদিকে শাস্ত্রীয় পণ্ডিত ও বিশেষজ্ঞরা বলছেন,গাছ হচ্ছে আচ্ছাদিত চেতনাসম্পন্ন। গাছের মধ্যে স্বল্প হলেও চেতনা রয়েছে। তারজন্য গাছ থেকে উৎপন্ন ফল-মূল আমরা প্রথমে ঠাকুরকে নিবেদন বা অর্পণ করে থাকি। পরে তা প্রসাদ রূপে গ্রহণ করি।

Read More
projyananda champion

দাবায় এশিয়া চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ-নন্ধিধা

তামিলনাড়ুর দুই দাবাড়ু এশিয়া চ্যাম্পিয়ন। এশিয়া উপমহাদেশের দাবা চ্যাম্পিয়নশিপ জয়ী হলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। পাশাপাশি মহিলা বিভাগে একই খেতাব পেয়েছেন পিভি নন্ধিধা। বি অধিবানের বিরুদ্ধে ৬৩ চালের ম্যাচে নবম রাউন্ডের ম্যাচে ড্র করলেন প্রজ্ঞানন্দ। এরপর নিশ্চিত হয়ে যায় তরুণ এই দাবাড়ুর খেতাব জয়।

Read More
pakisthan win south africa

শাদাব দাপটে জয় পাকিস্তানের

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ী হল পাকিস্তান। ৩৩ রানে জয়ী হয়েছেন বাবর আজমরা। প্রথমে ব্যাট করে ১৮৫ রান করে পাকিস্তান। এর প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। এরপর বৃষ্টির জেরে খেলা বন্ধ হয়। পরবর্তী সময়ে ডাকওয়ার্থ লুইস নিয়মে১৫ রান পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী খেলা হয় ১৪ ওভারের। লক্ষ্য মাত্রা ছিল ১৪২ রানের । ৩০ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৭৩ রান। জয়ী হয় পাক দল।

Read More
weather and 4 november

আবহাওয়া বার্তা

আবহাওয়া দফতর সূত্রের খবর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে এর প্রভাব পড়তে পারে । এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পথে এগোতে পারে। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, কলকাতার পারদ নামল। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি। জেলায় জেলায় শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে ।

Read More