আবহাওয়ার খবর
তাপমাত্রার পারদ চড়ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ঠাণ্ডার পরশ লেগেছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,দিল্লিতে এই মরসুমের সবচেয়ে ঠাণ্ডা সকাল লক্ষ্য করা গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
তাপমাত্রার পারদ চড়ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ঠাণ্ডার পরশ লেগেছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,দিল্লিতে এই মরসুমের সবচেয়ে ঠাণ্ডা সকাল লক্ষ্য করা গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
বুধবার ০৬ অগ্রহায়ণ ১৪২৯; ই: ২৩ নভেম্বর ২০২২ ♈/মেষ (Aries): মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে। আজ কাছের মানুষদের প্রয়োজন জানার চেষ্টা করা যেতে পারে, কিন্তু কখনোই বেশি খরচ করা যাবে না। জ্ঞান তৃষা নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। প্রেমের ক্ষেত্র আশাপ্রদ। আধিপত্য বিস্তারকারী মনোভাব সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে। শুভ সংখ্যা: ৬ ♉/বৃষ…
আজঃ বুধবার ০৬ অগ্রহায়ণ ১৪২৯; ই: ২৩ নভেম্বর ২০২২ জন্মদিনঃসংগীতশিল্পী গীতা দত্তলেখক নিরোদচন্দ্র চৌধুরী তিরোধান দিবসঃআচার্য জগদীশ চন্দ্র বসুঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র তিথি: কৃষ্ণ চতুর্দশী সকাল ০৬:০০ পর্যন্ত, পরে অমাবস্যা;বিশখা নক্ষত্র, রাত্রি ১০:১৮পর্যন্ত, পরে অনুরাধা নক্ষত্র;জন্মরাশি: তুলা, বিকাল ০৪:২৬ পর্যন্ত, পরে বৃশ্চিক রাশি। সূর্যোদয়: ০৫:৫৭/ সূর্যাস্ত: ০৪:৪৭(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৮:৫৬; রাত-০৯:০১ভাটা আরম্ভ:- দিন-০১:৪৬; রাত-০১:৫১ কলকাতা সহ…
কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা পরাজিত হল। প্রতিপক্ষ সৌদি আরব। মেসিরা পরাজিত হল ২-১ গোলের ব্যবধানে। গ্রুপ-সিতে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা প্রথমে ১ গোলে এগিয়ে গেলেও শেষ পর্যায়ে দুটি গোল করে ম্যাচটিতে জয় ছিনিয়ে নেয় সৌদি আরব। লিওনেল মেসিরা আধিপত্য বজায় রেখে খেলতে পারেনি ম্যাচটিতে।
কলকাতায় রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সূত্রের খবর,আগামী কাল বুধবারই রাজ্যপাল হিসেবে শপথ নিতে পারেন বলে জানা যায় । ১৯৫১ সালে তাঁর জন্ম। কেরলের কোট্টায়াম জেলায় জন্মেছিলেন তিনি। অবসরপ্রাপ্ত এই আইএএস অফিসার কর্মজীবন শুরু করেছিলেন একজন ব্যাঙ্ককর্মী হিসেবে। উল্লেখ্য,১৯৭৭সালের ব্যাচের এই আইএএস অফিসার ও অবসপ্রাপ্ত আমলা সিভি আনন্দ বোসকে বাংলার রাজ্যপাল নিয়োগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
আমেরিকাকে ১-১ গোলে আটকে দিল ওয়েলস ৷ এ আই রায়ান স্টেডিয়ামে গ্রুপ বি-র প্রথম ম্যাচে মুখোমুখি হয় আমেরিকা- ওয়েলস। রাতের এই ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমার্ধে এগিয়ে গেলেও শেষ রক্ষা করতে পারেনি। আমেরিকার পক্ষে গোল করেছেন টিমোথি ওয়েহ ৷ ম্যাচের ৩৬ মিনিটে গোল হয়। পিছিয়ে থাকা ওয়েলস দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে।
লোকসঙ্গীত শিল্পী ও সুরকার হেমাঙ্গ বিশ্বাস ১৯৮৭ সালের ২২ নভেম্বর প্রয়াত হয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে গণসঙ্গীতে। ভারতীয় গণনাট্য সঙ্ঘের অন্যতম পুরোধা ছিলেন তিনি। জীবনের শেষ দিকে “মাস সিঙ্গার্স” নামে একটি গানের দল গঠন করেছিলেন।
কাতার বিশ্বকাপে হাফ ডজন গোল দিয়ে যাত্রা শুরু করল ইংল্যান্ড। প্রতিপক্ষ ইরান ৬-২ গোলের ব্যবধানে পরাজিত হল। ইংল্যান্ডের প্রথম গোলটি করেছেন বেলিংহ্যাম।
কাতার বিশ্বকাপে শুরুতেই চমক দিল নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে সেনেগালকে ২ গোলে পরাজিত করল। আফ্রিকা কাপ অফ নেশনসে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। ম্যাচের শেষের দিকে কমলা ঝড় দেখা গেল।
পরিষ্কার আকাশ। বৃষ্টির পূর্বাভাস নেই। বঙ্গোপসাগরের ওপর গতি বাড়িয়ে চলেছে নিম্নচাপ। কলকাতা সহ তৎসংলগ্ন জেলায় নামবে তাপমাত্রা। আগামী কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা আবারও নামবে বলে জানানো হয়েছে।