স্বপ্নভঙ্গ ব্রাজিলের
মহিলা বিশ্বকাপের ফুটবল আসরে স্বপ্নভঙ্গ হল ব্রাজিলের। ১৯৯৫ সালের পর এই প্রথমবার শেষ ১৬ পর্বে উঠতে পারল না পেলের দেশ। ব্রাজিলকে রুখে দিয়ে আফ্ৰিকা ফুটবলে নতুন ইতিহাস তৈরি করল জামাইকা। এই প্রথমবার বিশ্বকাপের শেষ ১৬-তে পৌঁছাল তাঁরা।
মহিলা বিশ্বকাপের ফুটবল আসরে স্বপ্নভঙ্গ হল ব্রাজিলের। ১৯৯৫ সালের পর এই প্রথমবার শেষ ১৬ পর্বে উঠতে পারল না পেলের দেশ। ব্রাজিলকে রুখে দিয়ে আফ্ৰিকা ফুটবলে নতুন ইতিহাস তৈরি করল জামাইকা। এই প্রথমবার বিশ্বকাপের শেষ ১৬-তে পৌঁছাল তাঁরা।
ফুটবলকে বিদায় জানালেন ইতালির তারকা গোলরক্ষক জানলুইজি বুফন। ১৯৯৭ সালে ইতালির জাতীয় দলের হয়ে খেলা শুরু করেছিলেন তিনি। দেশের জার্সিতে তিনি খেলেছেন ১৭৬ টি আন্তর্জাতিক ম্যাচ। ২০০৬ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয় করেছিল ইতালি। ওই দলে ছিলেন তিনি। ২০১২ সালে ইউরোতে রানার্স ইতালি দলেরও সদস্য ছিলেন বুফন। ক্লাব ফুটবলে জুভেন্টাসের হয়ে জয়ী হয়েছেন ১০টি সেরিআ।
বৃহস্পতিবার ১৭ শ্রাবণ ১৪৩০; ই: ০৩ আগষ্ট ২০২৩ ♈/মেষ (Aries): শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কার্য্যক্রম আরো ভালো আকারে আনতে সাহায্য করবে। পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আর্থিক সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা। চিন্তার অতীত ভাই প্রয়োজনে অধিক সহায়ক হবে। নতুন প্রস্তাবনা লোভনীয় হলেও হটকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। শুভ সংখ্যা: ২ ♉/বৃষ…
আজঃ বৃহস্পতিবার ১৭ শ্রাবণ ১৪৩০; ই: ০৩ আগষ্ট ২০২৩ প্রয়াণ দিবসঃ বিপ্লবী অমর বসু তিথিঃ কৃষ্ণ দ্বিতীয়া রাত্রি ০৭:৫২ পর্যন্ত, পরে কৃষ্ণ তৃতীয়া;ধনিষ্ঠা নক্ষত্র, দুপুর ০১:৪৯ পর্যন্ত, পরে শতভিষা নক্ষত্র;জন্মরাশি: কুম্ভ। সূর্যোদয়: সকাল ০৫:১২/ সূর্যাস্ত: বিকাল ০৬:১২(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-১১:২০; রাত-১১:২৫ভাটা আরম্ভ:- দিন-০৪:১০; রাত-০৪:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডি. সে./ সর্বনিম্ন…
১৮৬১ সালের ২ আগস্ট। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। রসায়নবিদ হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বাংলায় বিভিন্ন শিল্পের উন্নতির বিষয়ে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্যবসা ও বাণিজ্যের প্রসারেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর হাত ধরেই বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা হয়েছিল।
হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন। এ বিষয়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক আজহার জানিয়েছেন, আবার সভাপতি পদে ফিরতে পারলে রাজ্য সংস্থার যাবতীয় দুর্নীতি নির্মূল করে দেব।
জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছিলেন এইচ এস প্রণয় ও লক্ষ্য সেন। তারই সুফল পেলেন ভারতের দুই ব্যাডমিন্টন তারকা। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা ক্রম তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ৯ নম্বরে রয়েছেন প্রণয়। পাশাপাশি ১১ নম্বরে উঠে এসেছেন লক্ষ্য সেন।
সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপটি গতকাল বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করে। এটি বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল বরাবর অবস্থান করছে বলেও খবর । ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার ১৬ শ্রাবণ ১৪৩০; ই: ০২ আগষ্ট ২০২৩ ♈/মেষ (Aries): আজ হালকা বোধ হবে এবং দিনটি উপভোগ করার সঠিক মেজাজ বজায় থাকবে। ভ্রমণ এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলেও তা করলে দুঃখিত হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানরা কোনও পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় আনন্দ লাভ। কোনও নতুন যৌথ উদ্যোগে দায়বদ্ধ হওয়া থেকে এড়িয়ে চলা প্রয়োজন। শুভ সংখ্যা:…