সম্মান রক্ষায় নামের পরিবর্তন আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:সংবাদে বেশ কিছুদিন ধরে কিছু শব্দ নিয়ে চর্চা চলেছে। রাজ্য বিধানসভাতেও আলোচনা বা ভাবনা চলছে। বিভিন্ন মহলে আলোচিত হয়ে চলেছে কয়েকটি শব্দ নিয়ে। যেমন-"ডোম","মেথর" "ঝি" বা "মাসী","ঝাড়ুদার" প্রভৃতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "ডোম " শব্দটির পরিবর্তে "সৎকার সহায়ক" কথাটির কথা বলেছেন। এটি ভালো ভাবনা। উল্লেখ করা যায়,"ডোম" একটি আদিবাসী জাতি। জাতির নামে পদ হওয়া উচিত নয় বলে মনে করেন বাংলা ভাষা বা শব্দ বিশেষজ্ঞরা। ছোট-বড় সব জাতিরই একটি সম্মান ও নিজস্বতা রয়েছে। সম্মান রক্ষায় নামের পরিবর্তন হলে ভালোই হয়। বিষয়টি সবটাই মানবিক। জাতির নামে আরও একটি পদ রয়েছে "মেথর"। যাঁরা মল-মূত্র পরিষ্কার করে থাকেন। এই পদটির পরিবর্তে "স্বচ্ছতা সেবক" হলে ভালো হয় বলে অনেকে দাবি করেছেন। পাশাপাশি "ঝাড়ুদার" "স্বচ্ছতা সহায়ক" হওয়ার কথাও অনেকে বলছেন। একটা সময় গ্রামীণ লাইব্রেরিতে "সাইকেল পিওন" নামে একটি পদ ছিল। পরবর্তী সময়ে সেই নাম পরিবর্তন হয়ে "জুনিয়র লাইব্রেরি অ্যাটেনড্যান্ট " হয়েছে। পাশাপাশি জমি বা ঘরবাড়ির দালালকে "হস্তান্তর সহায়ক" বলা হোক এমনই একাংশের দাবি। "ঘটক" শব্দটির পরিবর্তে "বিবাহ সহায়ক" বলা যেতেই পারে নিজস্ব সম্মানের তাগিদে। (ছবি:সংগৃহীত) (আপনার নিজস্ব মতামত প্রত্যাশা করি) sweeper

সম্মান রক্ষায় নামের পরিবর্তন

সংবাদে বেশ কিছুদিন ধরে কিছু শব্দ নিয়ে চর্চা চলেছে। রাজ্য বিধানসভাতেও আলোচনা বা ভাবনা চলছে। বিভিন্ন মহলে আলোচিত হয়ে চলেছে কয়েকটি শব্দ নিয়ে। যেমন-“ডোম”,”মেথর” “ঝি” বা “মাসী”,”ঝাড়ুদার” প্রভৃতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “ডোম ” শব্দটির পরিবর্তে “সৎকার সহায়ক” কথাটির কথা বলেছেন। এটি ভালো ভাবনা। উল্লেখ করা যায়,”ডোম” একটি আদিবাসী জাতি। জাতির নামে পদ হওয়া উচিত নয় বলে মনে করেন বাংলা ভাষা বা শব্দ বিশেষজ্ঞরা। ছোট-বড় সব জাতিরই একটি সম্মান ও নিজস্বতা রয়েছে। সম্মান রক্ষায় নামের পরিবর্তন হলে ভালোই হয়। বিষয়টি সবটাই মানবিক। জাতির নামে আরও একটি পদ রয়েছে “মেথর”। যাঁরা মল-মূত্র পরিষ্কার করে থাকেন। এই পদটির পরিবর্তে “স্বচ্ছতা সেবক” হলে ভালো হয় বলে অনেকে দাবি করেছেন। পাশাপাশি “ঝাড়ুদার” “স্বচ্ছতা সহায়ক” হওয়ার কথাও অনেকে বলছেন। একটা সময় গ্রামীণ লাইব্রেরিতে “সাইকেল পিওন” নামে একটি পদ ছিল। পরবর্তী সময়ে সেই নাম পরিবর্তন হয়ে “জুনিয়র লাইব্রেরি অ্যাটেনড্যান্ট ” হয়েছে।

Read More
bolla kali mata

উত্তরবঙ্গের ঐতিহ্য বোল্লা কালীপুজো

উত্তরবঙ্গের প্রাচীন বোল্লা মেলা। দক্ষিণ দিনাজপুর জেলায় এই মেলার ঐতিহ্য রয়েছে। মূলত বোল্লা কালী মায়ের পুজোকে কেন্দ্র করে এই মেলার আয়োজন হয়ে থাকে। উত্তরবঙ্গের সর্ববৃহৎ মেলা বলে পরিচয় বহন করে এটি। সমগ্র উত্তরবঙ্গ ছাড়াও বাংলার বিভিন্ন জেলার মানুষ সহ পার্শ্ববর্তী রাজ্যের মানুষের ভিড় দেখা যায় এই মেলাকে ঘিরে। এ বছর পয়লা ডিসেম্বর বোল্লা কালী মাতার পুজো ছিল। শতাব্দী প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে মেলা বসে। কয়েক হাজার মানুষের ভিড় জমে।

Read More
afc orisa win

ওড়িশা এফসির জয়

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালে উঠে ইতিহাস গড়লেন রয় কৃষ্ণরা। ভারতের সম্মান রাখল ওড়িশা এফসি।

Read More
winter and 12 december

জাঁকিয়ে শীত

কলকাতা সহ রাজ্যের সব জেলাগুলিতেই জাঁকিয়ে শীতের আমেজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। মরশুমের শীতলতম দিন বলা হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

Read More
Horoscope

আজকের রাশিফল

মঙ্গলবার ২৫ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১২ ডিসেম্বর ২০২৩ ♈/মেষ (Aries): আনন্দদায়ক ভ্রমণ ও সামাজিক জমায়েত ভারমুক্ত রাখতে পারে। বিনোদন ও রূপচর্চায় অত্যাধিক ব্যয় থেকে দূরে থাকা প্রয়োজন। আজ অন্যের ঝামেলা থেকে দূরে থাকা দরকার। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। এমন কিছু অন্যদের দিয়ে করা ঠিক হবে না যা নিজের পছন্দ নয়। শুভ সংখ্যা: ৬ ♉/বৃষ…

Read More
Sunrise-2

সুপ্রভাত

আজ মঙ্গলবার ২৫ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১২ ডিসেম্বর ২০২৩ জন্মদিনঃবিপ্লবী ত্রিদিব চৌধুরীকবি পবিত্র মুখোপাধ্যায় প্রয়াণ দিবসঃ সাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায় তিথিঃ অমাবস্যা;অনুরাধা নক্ষত্র, দুপুর ১২:০৯ পর্যন্ত, পরে জ্যেষ্ঠা নক্ষত্র;জন্মরাশি: বৃশ্চিক। সূর্যোদয়: সকাল ০৬:১০/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৪৯(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৯:৪৪; রাত-০৯:৪৯ভাটা আরম্ভ:- দিন-০২:৩৪; রাত-০২:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ১৪…

Read More
madhyaprodesh and chief minister

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব

নতুন মুখেই ভরসা বিজেপির শীর্ষ নেতৃত্বের। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব। শিবরাজ সিং চৌহানকে সরিয়ে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। উজ্জয়িনীর তিন বারের বিধায়ক মোহন যাদব। দুই উপমুখ্যমন্ত্রী হয়েছেন জগদীশ দেবড়া এবং রাজেন্দ্র শুক্লা।

Read More
sunrise-1

সুপ্রভাত

আজ সোমবার ২৪ অগ্রহায়ণ ১৪৩০; ই: ১১ ডিসেম্বর ২০২৩ জন্মদিনঃসাহিত্যিক সমরেশ বসুসাহিত্যিক অক্ষয়চন্দ্র সরকার প্রয়াণ দিবসঃঅভিনেতা তুলসী চক্রবর্তীসংগীত শিল্পী এম. এস. সুব্বুলক্ষ্মী তিথিঃ কৃষ্ণ চতুর্দশী;বিশাখা নক্ষত্র, সকাল ১১:৪৬ পর্যন্ত, পরে অনুরাধা নক্ষত্র;জন্মরাশি: বৃশ্চিক। সূর্যোদয়: সকাল ০৬:১০/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৪৯(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৮:৫৬; রাত-০৯:০১ভাটা আরম্ভ:- দিন-০১:৪৬; রাত-০১:৫১ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডি….

Read More
hamza salim dar

টি-১০ লিগে বিশ্বরেকর্ড হামজার

টি-১০ লিগে বিশ্বরেকর্ড করলেন হামজা সালিম দার। মাত্র ৪৩ বলে ১৯৩ রানের দুরন্ত ইনিংস খেলে নজির গড়লেন। স্ট্রাইক রেট ৪৪৯। ইউরোপিয়ান টি-১০ লিগের কাতালুনিয়া জাগুয়ার বনাম সোহাল হসপিটালটেটের ম্যাচে করলেন এই দুর্দান্ত ইনিংস। ২২টি ছক্কা ও ১৪টি বাউন্ডারি মেরেছেন তিনি।

Read More
weather and winter

শীতের অনুভূতি

বৃষ্টি থামতেই জাঁকিয়ে শীতের অনুভূতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আভাস। গতকাল সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,আগামী ৪ দিনে ৪ ডিগ্রি কমতে থাকবে রাতের তাপমাত্রা।

Read More