sunrise-6

সুপ্রভাত

আজ শনিবার ২০ পৌষ ১৪৩০; ই: ০৬ জানুয়ারি ২০২৪ পার্শ্বনাথদেবের আবির্ভাব দিবস প্রয়াণ দিবসঃপি. সি. সরকারদিলীপকুমার রায় তিথিঃ কৃষ্ণ দশমী, রাত্রি ০৮:৫৪ পর্যন্ত, পরে কৃষ্ণ একাদশী;স্বাতী নক্ষত্র রাত্রি ০৬:৩০ পর্যন্ত, পরে বিশাখা নক্ষত্র;জন্মরাশি: তুলা। সূর্যোদয়: সকাল ০৬:২১/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:০২(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৫:৪৪; রাত-০৫:৪৯ভাটা আরম্ভ:- দিন-১০:৩৪; রাত-১০:৩৯ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৫…

Read More
bakkhali sea beach

অপূর্ব বকখালির সমুদ্র সৈকত

দক্ষিণ ২৪ পরগণার সমুদ্র তীরবর্তী এলাকা। একটি গ্রাম বললেই ঠিক বলা হবে। সমুদ্রতট বিস্তৃত এবং অগভীর। স্থানটিতে বঙ্গোপসাগরের উথাল-পাথাল ঢেউ দেখা যায় না। জোয়ারে জলপূর্ণ থাকলেও ভাটায় সমুদ্র অনেক দূরে অবস্থান করে। সাদা বালির শক্ত বিচ ধরে হাঁটার আনন্দ রয়েছে। ভ্ৰমণ বিলাসীরা ঢেউ স্পর্শ করতে অনেক দূর পর্যন্ত চলে যান। ভ্রমণের আনন্দে পা ভিজিয়ে দাঁড়িয়ে থেকে অনেকে উপভোগ করেন সমুদ্রের উন্মাদনা। হ্যাঁ, বুঝতেই পারছেন বকখালির কথা বলছি। কাছাকাছি একটু ঘুরে আসার জন্য বকখালি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দীঘার পর বাংলার সমুদ্র সৈকত বলতে বকখালির নাম উঠে আসবে। কীভাবে যাবেন তা নিয়ে ভাবনার কোনও কারণ নেই। শিয়ালদহ থেকে ট্রেন যোগে গেলে নামতে হবে নামখানা। সেখান থেকে বাস অথবা গাড়ি করে বকখালি পৌঁছে যাওয়া যায়। দূরত্ব প্রায় ২৭ কিমি। আবার কলকাতা থেকে সড়ক পথে দূরত্ব প্রায় ১২৫ কিমির মতো। বকখালির সমুদ্র সৈকতের যেমন অপূর্ব সৌন্দর্য তেমনি ছলাৎ ছলাৎ ঢেউ আপনাকে মুগ্ধ করবে।

Read More
first one day match

একদিনের আন্তর্জাতিক ম্যাচের সূচনা

১৯৭১ সালের ৫ জানুয়ারি। ক্রিকেটে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সূচনা হয়েছিল। মেলবোর্নের সেই ম্যাচে অংশগ্রহণ করেছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

Read More
saha jahan

পঞ্চম মোঘল সম্রাট

১৫৯২ সালের ৫ জানুয়ারি। শাহজাহান জন্মগ্রহণ করেছিলেন লাহোরে। ভারতবর্ষের পঞ্চম মোঘল সম্রাট হিসেবে পরিচিত তিনি। তাঁর আসল নাম ছিল-শাহবুদ্দিন মুহম্মদ শাহ জাহান।

Read More
india win south africa

কেপটাউনে সিরিজ ১-১

মাত্র দেড় দিনেই জয় ভারতের। কেপটাউনে দ্বিতীয় দিনে ৭ উইকেটে জয় পেল ভারতীয় দল। রীতিমতো প্রত্যাঘাত ভারতের। ম্যাচ সেরা হয়েছেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিলেন যশপ্রীত বুমরা। সিরিজ ১-১ফলাফল হল। ম্যাচের ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৫৫ ও ১৭৬। ভারত ১৫৩ ও ৮০-৩ (১২)। মাত্র ৬৪২ বলে শেষ হয়ে যায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট।

Read More