sunrise-4

সুপ্রভাত

আজ বৃহস্পতিবার ৩০ফাল্গুন ১৪৩০; ই: ১৪ মার্চ ২০২৪ জন্মদিনঃ আলবার্ট আইনস্টাইন ষড়শীতি সংক্রান্তি (মীন রাশিতে রবি সঞ্চার) দুপুর ০৩:১৫। তিথিঃ শুক্ল চতুর্থী, সকাল ০৬:২৭ পর্যন্ত, পরে শুক্ল পঞ্চমী;ভরণী নক্ষত্র, রাত্রি ১০:০৪ পর্যন্ত, পরে কৃত্তিকা নক্ষত্র;জন্মরাশি: মেষ রত্রি ০৩: ৫২ পর্যন্ত, পরে বৃষ রাশি। সূর্যোদয়: সকাল ০৫:৪৯/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:৪২(সূর্য্যসিদ্ধান্ত) জোয়ার আরম্ভ:- দিন-০১:৪৪; রাত-০১:৪৯ভাটা আরম্ভ:- দিন-০৬:৩৪;…

Read More
election and bengal

বঙ্গ রাজনীতির রঙ্গ শুরু !

বঙ্গের ভোট রাজনীতি শুরু। লোকসভা-২০২৪ দিনক্ষণ ঘোষণা বাকি। তবে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির রঙ্গ শুরু হয়ে গিয়েছে। প্রার্থী ঘোষণা সব দলের এখনও হয়নি। কোনও দল আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ভোটের মুখে সিএএ লাগু হওয়ায় খুশি মতুয়াদের একাংশ। শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করা হয়েছে। মুসলিম নাগরিকদের ওপর কোনও প্রভাব পড়বে না বলে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ। প্রার্থী হতে না পেরে আক্ষেপের সুরও শোনা যাচ্ছে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। রং-তুলির টান পড়ছে দেওয়ালে দেওয়ালে। বিষ্ণুপুর(এসসি)লোকসভা আসনে তৃণমূল প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে। সেখানে বিজেপি-র প্রার্থী সৌমিত্র খাঁ। বুঝতেই পারছেন রাজনীতির লড়াইটা কোথায় পৌঁছে গিয়েছে ।

Read More
jasim uddin and poet

দুঃখ-দারিদ্রতার কথা-কাহিনীর রূপকার

“নকশী কাঁথার মাঠ” এক মর্মস্পর্শী কাব্য। ১৯২৮ সালে এটি লিখেছিলেন এক পল্লী কবি। পর পর এক এক করে অনেক লেখাই প্রকাশ পেয়েছে। সেই কলম ছিল অনেক ধারালো। “পদ্মা নদীর দেশে”,”সোজন বাদিয়ার ঘাট” সহ একাধিক লেখা তাঁর কলমে উঠে এসেছে। বাংলার হিন্দু-মুসলমান সমাজের মানুষের জীবন-যাপন তুলে ধরেছেন। সমাজ ও বাস্তবতার কবি মানুষের জাগতিক দুঃখ-দারিদ্রতার কথা-কাহিনী রূপায়ণ করেছেন।

Read More
yashasvi jaiswal and month best cricketer

মাস সেরা ক্রিকেটার যশস্বী

মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সাতশোর বেশি রান করেছেন তিনি। সেই স্বীকৃতি-স্বরূপ মাস সেরা ক্রিকেটার হলেন যশস্বী। সেরার দৌড়ে ছিলেন কেন উইলিয়ামসন ও পাথুম নিশঙ্কা। উল্লেখ করা যায়,সদ্য সমাপ্ত ইংল্যান্ড টেস্ট সিরিজে জোড়া ডাবল সেঞ্চুরি সহ মোট ৭১২ রান করেন এই ভারতীয় ওপেনার ব্যাটসম্যান।

Read More