মহামানবের সাক্ষাৎ জগদম্বা
স্বামীজি এক বিস্ময়। এক মহা আশ্চর্য পুরুষ। সব মিলিয়ে এক মহামানব। চাহনিতে ভক্তি জোগায়। চলায় কথা বলায় জেগে ওঠে মানুষ। স্বামীজির বাণী আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাঁর উপদেশ লোকের মুখে মুখে ঘোরে। স্বামীজির অনেক কিছুই স্মরণে রেখেছি আমরা । ১৮৯৩ সালের ৩০ জুলাই তিনি শিকাগো পৌঁছেছিলেন। ১২ জানুয়ারি তাঁর জন্মদিবস যুব-দিবস হিসেবে পালিত হয়। তাঁর মতাদর্শে বহু মানুষ দীক্ষিত। স্বামীজি বলে গিয়েছেন,ভালোবাসা ও স্বাধীনতাই উন্নতির প্রধান দুটি শর্ত। স্বামীজি সবসময় যথার্থ মানুষ-গড়ার কথা বলতেন। স্বামীজির মুখে শোনা গিয়েছে, “আমি এই শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ছেড়ে দিতে পারি কিন্তু কাজ থেকে বিশ্রাম নেব না। যতদিন না মানুষ সেই চরম একত্বে উপনীত হয়, ততদিন সর্বত্র আমি মানুষের মনে প্রেরণা জোগাতে থাকব।”

