womens hockey team

জার্মানির কাছে হার ভারতের

অলিম্পিক যোগ্যতা অর্জন পর্বে জার্মানির কাছে হার ভারতের মহিলা হকি দলের। ম্যাচের ফলাফল: ভারত-২ ও জার্মানি ২। শেষ পর্যন্ত শুট আউটে ৪-৩ ফলাফলে জয়ী হল জার্মানি। রাঁচিতে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। উল্লেখ করা যায়, এই ম্যাচ জিতলেই ভারতের সামনে সুযোগ ছিল অলিম্পিক যোগ্যতা অর্জন করার।

Read More
weather report

মাঘে বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়ার বদলেরও ইঙ্গিত দেওয়া হয়েছে। মাঘ মাসে বৃষ্টির পূর্বাভাস। গতকাল একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে। আজও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালে কুয়াশা। পাশাপাশি রোদের ঝলকানিও থাকবে।

Read More
Horoscope

আজকের রাশিফল

শুক্রবার ০৪ মাঘ ১৪৩০; ই: ১৯ জানুয়ারি ২০২৪ ♈/মেষ (Aries): স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। আজ ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, ফলে নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করবে। সহবাসীর সঙ্গে বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। সহকর্মী ও অধস্তনদের থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়তে পারে। শুভ সংখ্যা: ৬ ♉/বৃষ (Taurus): আত্মবিশ্বাস ও শক্তি…

Read More
sunrise-5

সুপ্রভাত

আজ শুক্রবার ০৪ মাঘ ১৪৩০; ই: ১৯ জানুয়ারি ২০২৪ বঙ্গীয় তন্তুবায় সম্পদায়ের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা জন্মদিনঃ সোমিত্র চট্টোপাধ্যায় প্রয়াণ দিবসঃদেবেন্দ্রনাথ ঠাকুরদ্বিজেন্দ্রনাথ ঠাকুর তিথিঃ শুক্ল নবমী, রাত্রি ১১:২১ পর্যন্ত, পরে শুক্ল দশমী;অশ্বিনী নক্ষত্র সকাল ০৭:১০ পর্যন্ত, পরে কৃত্তিকা নক্ষত্র;জন্মরাশি: মেষ। সূর্যোদয়: সকাল ০৬:২২/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:১১(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৪:৫৬; রাত-০৫:০১ভাটা আরম্ভ:- দিন-০৯:৪৬; রাত-০৯:৫১ কলকাতা সহ…

Read More
change time hs and mp

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বদল

চলতি বছর ২ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা ৷ আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ৷ বড় সিদ্ধান্ত ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ শিক্ষা সংসদ ৷ পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৷ ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সময়সূচি পরিবর্তন হল। বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। এক্ষেত্রে সকাল ৮.৩০ টায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। শিক্ষক ও নন টিচিং স্টাফদের ৮ টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।

Read More
rohit and india

বিধ্বংসী রোহিতে জয় ভারতের

বেঙ্গালুরুতে সুপার ওভারে জয়ী ভারত। সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। পরাজিত আফগানরা। উত্তেজনাপূর্ণ ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় সুপার ওভারে জয়ী হল ভারত। ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা। ৬৯ বলে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রোহিত। রিঙ্কু সিং ৩৯ বলে ৬৯ রানে অপরাজিত ইনিংস খেলেছেন।

Read More
weather and 18 january

এক পশলা বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঠান্ডার তীব্রতা কমবে বলেও জানানো হয়েছে। সাধারণত মেঘলা আকাশ থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ডিগ্রি সেলসিয়াস।

Read More
Horoscope

আজকের রাশিফল

বৃহস্পতিবার ০৩ মাঘ ১৪৩০; ই: ১৮ জানুয়ারি ২০২৪ ♈/মেষ (Aries): আজ, ভাইবোনেরা আর্থিক সহায়তা চাইতে পারে, ফলে কিছু আর্থিক বোঝা বাড়ার আশঙ্কা। কিছু মানুষ অত্যন্ত উত্ত্যক্ত করতে পারে, তাঁদেরকে শুধু উপেক্ষা করে চলা প্রয়োজন। ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে। ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ২ ♉/বৃষ (Taurus): কোনও আশাপূরণের সম্ভাবনা রয়েছে।…

Read More
sunrise-4

সুপ্রভাত

আজ বৃহস্পতিবার ০৩ মাঘ ১৪৩০; ই: ১৮ জানুয়ারি ২০২৪ প্রয়াণ দিবসঃনারায়ণ দেবনাথরুডইয়ার্ড কিপলিং তিথিঃ শুক্ল অষ্টমী, রাত্রি ০১:০০ পর্যন্ত, পরে শুক্ল নবমী;রেবতী নক্ষত্র সকাল ০৮:২২ পর্যন্ত, পরে অশ্বিনী নক্ষত্র;জন্মরাশি: মীন সকাল ০৮:২২ পর্যন্ত, পরে মেষ রাশি। সূর্যোদয়: সকাল ০৬:২২/ সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:১১(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-০৪:০৮; রাত-০৪:১৩ভাটা আরম্ভ:- দিন-০৮:৫৮; রাত-০৯:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ…

Read More
book fair 2024

কলকাতা বইমেলা-২০২৪ : উদ্বোধন ১৮ জানুয়ারি

৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন আগামী ১৮ জানুয়ারি। কলকাতা বইমেলা-২০২৪ বিকাল ৪টায় করুণাময়ী সেন্ট্রাল পার্কে উদ্বোধন হবে। আয়োজক সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলা উদ্বোধন করবেন। ভারতের ব্রিটিশ উপ হাই কমিশনার আলেক্স এলিস সি এম জি এবং ভারতে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টার এলিসন ব্যারেট এম বি ই সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি বিশিষ্ট সাহিত্যিক বানী বসু সহ প্রখ্যাত কবি সাহিত্যিকরা উপস্থিত থাকবেন। এবার বইমেলা ভার্চুয়ালি দেখা যাবে বইমেলার সোশ্যাল মিডিয়া পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে। বইমেলার সব গেটে কিউ আর কোড থাকবে। এই কিউ আর কোড স্ক্যান করে ডিজিটাল ম্যাপ ও বিবরণ পেতে পারবেন। লেখক-প্রকাশক ও পাঠকদের নিয়ে থাকবে আলোচনা সভা। লিটল ম্যাগাজিন সহ ছোট-মাঝারি – বড় প্রকাশকদের স্টল ও টেবিল মিলিয়ে থাকছে প্রায় এক হাজার। ৯টি গেট থাকবে বই মেলায়। লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে একটি গেট অলঙ্কৃত থাকবে। আয়োজক সূত্রে আরও জানা যায়, এ বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করছে ২০টি দেশ। লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন হবে সন্দীপ দত্তের নামে। শিশু-কিশোরদের প্যাভেলিয়ন হবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পান্ডব গোয়েন্দাদের আদলে। প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার ও এ এস রায়াতের নামে থাকবে দুটি হল। থাকবে এইচ ডি এফ সি আর্গো প্রেস কর্ণার। বেথুন স্কুলের ১৭৫ তম বর্ষ উৎযাপনে ওই স্কুলের আদলে থাকছে একটি গেট। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সমরেশ বসুর জন্ম শতবর্ষ স্মরণে দুটি মুক্তমঞ্চ থাকছে।

Read More