মেজর রাধিকা সেন: জাতিসংঘের ‘সামরিক লিঙ্গ সমর্থক’ পুরস্কারে ভারতের গৌরব!
নিউইয়র্ক, ২৯ মে: জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নারী ও শিশুদের অধিকার রক্ষায় অবদানের জন্য ভারতীয় সেনাবাহিনীর মেজর রাধিকা সেনকে ‘জাতিসংঘের সামরিক লিঙ্গ সমর্থক (Military Gender Advocate) অফ দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। আগামী ৩০ মে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাকে এই সম্মানসূচক পুরস্কার প্রদান করবেন। মেজর সেন কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে (MONUSCO) কর্মরত…

