কেন্দ্রীয় সরকারে ২৮৩ হিন্দি ট্রান্সলেটর

translator

প্রার্থীবাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর ও সিনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে ২৮৩ জনকে নিচ্ছে বিভিন্ন মন্ত্রক/ বিভাগ/ সংস্থায়। নিয়োগ হবে গ্রুপ-বি, নন-গেজেটেড পদে। সর্বভারতীয় জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর ও সিনিয়র হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন, ২০২০-র মাধ্যমে প্রার্থীবাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন।

নিয়োগ হবে এইসব পদে — (পোস্ট কোড-A) জুনিয়র ট্রান্সলেটর ইন সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্ভিস, (পোস্ট কোড-B) জুনিয়র ট্রান্সলেটর ইন মিনিস্ট্রি অফ রেলওয়েজ, (পোস্ট কোড-C) জুনিয়র ট্রান্সলেটর ইন আর্মড ফোর্সেস হেডকোয়ার্টার। (পোস্ট কোড-D) জুনিয়র ট্রান্সলেটর/ জুনিয়র হিন্দি ট্রান্সলেটর ইন সাব অর্ডিনেট অফিসেস এবং (পোস্ট কোড-E) সিনিয়র হিন্দি ট্রান্সলেটর ইন সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি/ ডিপার্টমেন্ট/ অফিসেস।

শূন্যপদের বিন্যাস: জুনিয়র ট্রান্সলেটর/ জুনিয়র হিন্দি ট্রান্সলেটর: মোট শূন্যপদ ২৭৫টি এবং মূল মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা। সিনিয়র হিন্দি ট্রান্সলেটর: মোট শূন্যপদ ৮টি এবং মূল মাইনে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র ট্রান্সলেটর/ জুনিয়র হিন্দি ট্রান্সলেটর ও সিনিয়র ট্রান্সলেটর পদের ক্ষেত্রে– হিন্দি/ ইংরেজির মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ইংরেজি/ হিন্দি মূল বা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ে থাকলে অথবা হিন্দি বা ইংরেজি ছাড়া যে কোনও বিষয়ের মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে ইংলিশ এবং ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে হিন্দি একটি মূল বা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ে থাকলে অথবা হিন্দি বা ইংরেজি ছাড়া যে কোনও বিষয়ের মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ইংরেজি এবং হিন্দি মূল বা ঐচ্ছিক বিষয় হিসেবে পরে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে হিন্দি থেকে ইংরেজিতে বা ইংরেজি থেকে হিন্দিতে ট্রান্সলেশনের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ এবং সংশ্লিষ্ট কাজে জুনিয়র ট্রান্সলেটর/ জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদের ক্ষেত্রে ২ বছরের এবং সিনিয়র ট্রান্সলেটর পদের ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই।

বয়স ও মাইনে: সবক্ষেত্রেই বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-১-১৯৯১ থেকে ১-১-২০০৩-এর মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই পদ্ধতি: প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে ২টি পেপার। কম্পিউটার বেসড প্রথম পেপারে থাকবে ১০০ নম্বরের জেনারেল হিন্দি এবং ১০০ নম্বরের জেনারেল ইংলিশ বিষয়ের মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। এই পরীক্ষা হবে ৬ অক্টোবর। ডেস্ক্রিপটিভ টাইপের দ্বিতীয় পেপারে থাকবে ২০০ নম্বরের ট্রান্সলেশন ও এসে বিষয়ের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। এই পরীক্ষা হবে আগামী বছরের ৩১ জানুয়ারি। প্রথম পেপারে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

পরীক্ষা কেন্দ্র: পরীক্ষা হবে পূর্বাঞ্চলের– কলকাতা (কোড- ৪৪১০), পোর্ট ব্লেয়ার (৪৮০২), গ্যাংটক (৪০০১), ভুবনেশ্বর (৪৬০৪), রাঁচি (৪২০৫)। উত্তর-পূর্বাঞ্চলের– আগরতলা (৫৬০১), গুয়াহাটি (দিশপুর) (৫১০৫), শিলং (৫৪০১)। এছাড়া অন্যান্য পরীক্ষা কেন্দ্রের তালিকা পাবেন নিচে বলা ওয়েবসাইটে। পরীক্ষা দিতে যাওয়ার সময় সঙ্গে নেবেন ২ কপি পাসপোর্ট মাপের ছবি, পরীক্ষার অ্যাডমিট কার্ড ও কোনও সচিত্র পরিচয়পত্রের মূল। নথিপত্র যাচায়ের সময় মূল নথিপত্র সঙ্গে নিয়ে যাবেন।

আবেদনের পদ্ধতি: আবেদন করবেন অনলাইনে https://ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ জুলাইয়ের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ২৭ জুলাইয়ের মধ্যে। এছাড়া অফলাইনে ডাউনলোড করা চালানের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায় ফি জমা করতে পারেন ৩১ জুলাইয়ের মধ্যে। তবে চালান জেনারেট করতে হবে ২৯ জুলাইয়ের মধ্যে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *