EVM Machine-4Others 

অষ্টম দফার ভোটপর্বের একঝলক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অষ্টম দফার ভোটপর্বের একঝলক তুলে ধরা হল। এই দফায় কলকাতায় কেন্দ্র সংখ্যা ৭টি। মানিকতলা, বেলেঘাটা, চৌরঙ্গি, এন্টালি, জোড়াসাঁকো, শ্যামপুকুর ও কাশীপুর-বেলগাছিয়া। এখানে ভোটার ১৪,৯৯,৫২৯ জন। প্রার্থী সংখ্যা ৮১ জন। বুথ সংখ্যা ২,০৮৩টি। স্পর্শকাতর বুথ সংখ্যা ২,০৮৩টি। কেন্দ্রীয় বাহিনী সংখ্যা ৯৬ কোম্পানি ও রাজ্য পুলিশ- ৬,০০০।

বীরভূম জেলায় কেন্দ্র সংখ্যা ১১টি। দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাঁসন, নলহাটি ও মুরারতে নির্বাচন হবে। এখানে ভোটার ২৭,৯৫,২৯৯ জন। প্রার্থী সংখ্যা ৬৬ জন। বুথ সংখ্যা ৩,৮০৯টি। স্পর্শকাতর বুথ সংখ্যা ৩,৮০৯টি। কেন্দ্রীয় বাহিনী সংখ্যা ২৩০ কোম্পানি ও রাজ্য পুলিশ- ৭,০০০।

মুর্শিদাবাদ জেলায় কেন্দ্র সংখ্যা ১১টি। খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল ও জলঙ্গি। এখানে ভোটার ২৭,২৫,০৩১ জন। প্রার্থী সংখ্যা ৮৩ জন। বুথ সংখ্যা ৩,৭৯৬টি। স্পর্শকাতর বুথ সংখ্যা ৭৬৫টি। কেন্দ্রীয় বাহিনী সংখ্যা ২১৫ কোম্পানি ও রাজ্য পুলিশ- ৭,২০৬।

মালদহ জেলায় কেন্দ্র সংখ্যা ৬টি। মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর কেন্দ্রে নির্বাচন হবে। এখানে ভোটার ১৪,৬৬,৫৫৭ জন। প্রার্থী সংখ্যা ৪৮ জন। বুথ সংখ্যা ২,০৭৩টি। স্পর্শকাতর বুথ সংখ্যা ৮১৮টি। কেন্দ্রীয় বাহিনী সংখ্যা ১২৫ কোম্পানি ও রাজ্য পুলিশ- ৪,৫০০।

Related posts

Leave a Comment