ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনে ৯০ অ্যাসিস্ট্যান্ট, স্টেনো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার পদে ৯০ জনকে নিচ্ছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনে। এটি ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ স্বায়ত্তশাসিত একটি সংস্থা। নিয়োগ হবে মডার্ন মেডিসিন এবং অ্যালিয়েড স্পেশ্যালিটিজে।
এই নিয়োগের খবরটি পূর্বে প্রকাশ করা হয়েছিল। বর্তমানে কর্তৃপক্ষ (বিজ্ঞপ্তির তারিখ ২২-০৭-২০২০) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অনলাইন দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৭ অগস্ট করেছে।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ১৮টি। সংশ্লিষ্ট বিষয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। মূল মাইনে লেভেল ৭ অনুযায়ী।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ৫৭টি। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা কম্পিউটারে উইন্ডোজ/ নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম/ ল্যান আর্কিটেকচারে দক্ষ হবে আবেদন করতে পারেন। মূল মাইনে লেভেল ২ অনুযায়ী।
জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট: মোট শূন্যপদ ৭টি। ম্যাথ বা স্ট্যাটিস্টিক্স সহ ব্যাচেলর ডিগ্রিধারীরা অথবা কমার্সের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে কম্পিউটার বেসড অ্যাকাউন্টিংয়ের জ্ঞান সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। মূল মাইনে লেভেল ৪ অনুযায়ী।
স্টেনোগ্রাফার: মোট শূন্যপদ ৮টি। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা স্টেনোগ্রাফিং স্কিলের শর্টহ্যান্ডে মিনিটে ৮০টি এবং টাইপিংয়ে মিনিটে ৩০টি শব্দের গতি থাকলে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট কাজের ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। মূল মাইনে লেভেল ২ অনুযায়ী।
সবক্ষেত্রেই বয়স হতে হবে ৩১-৭-২০২০ তারিখের হিসেবে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড পরীক্ষা, র মাধ্যমে। এই পরীক্ষা নেবে টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস। পরীক্ষা হবে ৩১ আগস্ট। থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বিষয়ের ৫০টি, জেনারেল অ্যাওয়ার্নেস বিষয়ের ৫০টি, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড বিষয়ের ৫০টি এবং ইংলিশ কম্প্রিহেনশন বিষয়ের ৫০টি প্রশ্ন। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার ওপর প্রশ্ন হবে।
আবেদন করবেন অনলাইনে মাধ্যমে, ৭ অগস্টের মধ্যে। প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তার আগে নিজের ছবি, বয়সের প্রমাণপত্র, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, কোনও সচিত্র প্রমাণপত্র স্বপ্রত্যয়িত করে স্ক্যান করে রাখবেন। পরে আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১,৫০০ (তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে দুর্বল ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৭৫০) টাকা। কেবলমাত্র অনলাইনেই ফি জমা করবেন। ফি পেমেন্ট হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 21005/RECT/2020 আরও বিস্তারিত জানতে পারবেন ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।
বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
সংশোধনী বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
ওয়েবসাইট দেখতে ক্লিক করুন: এখানে
ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের মক টেস্টের জন্য ক্লিক করুন: এখানে

