উচ্চ মাধ্যমিকের ভাগ্য নির্ভর করছে শীর্ষ আদালতের রায়ে

HS Student

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শীর্ষ আদালতের রায়ের উপরেই নির্ভর করছে উচ্চ মাধ্যমিকের ভাগ্য। সূত্রের খবর, রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভাগ্য নির্ভর করছে সিবিএসই-র বাকি পরীক্ষা নিয়ে সুপ্রিমকোর্টে হওয়া জনস্বার্থ মামলার রায়ের উপরই। জানা গিেয়ছে, সেই মামলার পরবর্তী শুনানি ২৩ জুন। তবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কোনও ক্রটি রাখতে চাইছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের আরও খবর, বাকি ৩টি পরীক্ষার জন্য একটি ক্লাসঘরে কতজন করে পড়ুয়া বসবে এবং কতজন শিক্ষক গার্ড দেবেন সেই ভেনু সুপারভাইজারদের উপরই ছেড়ে দিতে চাইছেন কর্তারা। বাকি পরীক্ষাগুলিতে প্রত্যেক কেন্দ্রে খুব বেশি পড়ুয়া হবে না বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, আগামী ২ জুলাই পরীক্ষা রয়েছে, তাতে সব মিলিয়ে সাড়ে ৩ লক্ষ পরীক্ষার্থী রয়েছে। বাকি ৬ ও ৮ জুলাই ২ লক্ষ করে পড়ুয়া পরীক্ষা দেবে বলে খবর। ৩ দিনের এই পরীক্ষার জন্য ২২০০ সেন্টার ঠিক করা হয়েছে। আপাতত কোনও কলেজে পরীক্ষা কেন্দ্র করা হয়নি। সংসদ সূত্রের খবর, জেলা পরিদর্শকদের রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটা সেন্টার ভাল অবস্থাতেই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *