world heart dayHealth 

হার্ট অ্যাটাকের আগাম লক্ষণগুলি বুঝে ব্যবস্থা নিতে হবে আগেভাগেই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বর্তমান ব্যস্ততার যুগেও আগাম সাবধানতা অবলম্বন করলে হার্ট অ্যাটাক থেকে রক্ষা পাওয়া সম্ভব, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশেষজ্ঞদের মত, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে প্রথমেই প্রয়োজন আমাদের জীবনচরিতের পরিবর্তন। হৃদপিণ্ডের কোনও শিরায় রক্ত প্রবাহে বাধা পেলে হার্ট অ্যাটাক দেখা দেয়। বয়স, মানসিক চাপ, কোলেস্টোরল বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপের সমস্যা, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত মদ্যপান মূলত হার্ট অ্যাটাকের প্রধান কারণ। অনেক সময় হার্ট অ্যাটাক হলেও তা বোঝা যায় না। কখনও কখনও বুকে কোনও ধরণের ব্যথা ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে।

হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাকের প্রায় এক মাস আগে থেকেই শরীরে দুর্বলতার লক্ষণ দেখা দেয়। এই সময় ঘন ঘন শ্বাসপ্রশ্বাস, শারীরিক দুর্বলতা এবং খুব সহজেই হাঁপিয়ে ওঠা ইত্যাদি বিষয়ে সতর্ক থাকতে হয়।
হঠাৎ করে অতিরিক্ত ঘেমে যাওয়াও হার্ট অ্যাটাকের একটি লক্ষণ হতে পারে। হার্টে যখন ব্লক সৃষ্টি হয় তখন রক্ত সঞ্চালনের জন্য হৃদপিণ্ডের অনেক বেশি শক্তির প্রয়োজন। ফলে অতিরিক্ত পরিশ্রমের দরুন ঘামের সৃষ্টি হয় এবং এই ঘাম সাধারণত ঠাণ্ডা হয়ে থাকে। এই ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

দেখা গিয়েছে, হার্ট অ্যাটাকের শিকার হওয়ার আগে বেশিরভাগ আক্রান্ত ব্যক্তিদের বদহজমের সমস্যা দেখা দেয়। এই সময় বুক জ্বালাও হতে পারে। আবার কোনও কারণ ছাড়াই মাথা ঘোরানো, বমি বমি ভাব এবং বমিও হতে পারে। অনেক সময় হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা অনুভূত হয় না। কিন্তু অস্বস্তিকর অনুভূতি এবং বুকে চাপ ভাব অনুভব হতে পারে। এই সময় শ্বাস নিতেও সমস্যা হতে পারে। এই সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Related posts

Leave a Comment