Kolkata Municipality-9Others 

বাসস্টপগুলির সংস্কারে উদ্যোগী কলকাতা পুরসভা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভাঙাচোরা বাসস্টপগুলির সংস্কার করতে উদ্যোগী হচ্ছে পুরসভা। সূত্রের খবর, নোনাপুকুর ট্রাম ডিপোর ঠিক পাশেই বাসস্টপ। এই বাসস্টপ নতুন করে সেজে উঠেছিল। এরপর দীর্ঘকালের অযত্নে এই বাসশেডটি ভগ্নদশায়। এমনকী ভবঘুরেদের আস্তানাতে পরিণত হয়েছে। অন্যদিকে প্রিন্স আনোয়ার শাহ মোড়ের বাসস্টপেরও একই হাল। পাশাপাশি উল্টোডাঙার হাডকো মোড়ে বাতানুকূল বাসস্টপের করুণ দশা। আম্ফান পরবর্তী পর্যায়ে কোথাও ভেঙে পড়েছে, কোথাও উধাও হয়ে গিয়েছে বাসস্টপের শেড। আবার কোথাও জনপ্রতিনিধির অর্থানুকূল্যে তৈরি বা সংস্কার হওয়া, সেই অ্যালুমিনিয়াম বা স্টিলের অক্ষরগুলিও অর্ধেক বা পুরোটাই গায়েব হয়ে গিয়েছে। কোনও স্টপে উধাও হয়ে গিয়েছে যাত্রীদের বসার স্টিলের চেয়ার। কয়েকটি বাসস্ট্যান্ডে সিমেন্ট বাঁধানো বসার জায়গায় উধাও টাইলস। কলকাতার গোটা শহরে সব জায়গাতেই সৌন্দর্য বজায় রাখা বাসস্টপগুলি করুণ হাল বলা চলে। এবার সেগুলির সংস্কারের কাজে হাত দিতে চলেছে কলকাতা পুরসভা।

Related posts

Leave a Comment