ক্রিকেটার রাজিন্দর গোয়েল প্রয়াত

rajindar goel

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজিন্দর গোয়েল (৭৭) প্রয়াত।দীর্ঘ ২৪ বছরের কেরিয়ার।প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৫০টি উইকেটও রয়েছে দখলে।যা ঘরোয়া ক্রিকেটে রেকর্ড।এই বাঁহাতি স্পিনার রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক।তবে জাতীয় দলের হয়ে খেলেননি।ক্যানসারে ভুগছিলেন বলে জানা গিয়েছে।হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লির হয়ে খেলেছেন।রঞ্জি ট্রফিতে তাঁর দখলে ৬৩৭টি উইকেট।যা এখনও রেকর্ড।ক্রিকেট থেকে অবসরের পর হরিয়ানাতে নতুন প্রতিভা তুলে আনার কাজে মনোনিবেশ করেন।এছাড়া হরিয়ানার নির্বাচক হিসেবেও কাজ করেছেন।২০১৭ সালে ভারতীয় ক্রিকেটে উল্লেখযোগ্য অবদানের জন্য সিকে নাইডু পুরস্কারে সম্মানিত হন।তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *