করোনাকে জয় করে ঘরে ফিরলেন ৯৪ বছর বয়সী লালমোহনবাবু
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বিশ্ব জুড়ে করোনার ভয়াবহ পরিস্থিতি। ধীরে ধীরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যাও। কলকাতা মেডিক্যাল কলেজের এক আধিকারিক জানিয়েছেন, উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা ৯৪ বছরের লালমোহন শেঠ করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হয়ে এক মাস কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিও ছিলেন। অবশেষে আজ বৃহস্পতিবার করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লালমোহনবাবু।

