আজকের রাশিফল

horoscope

রবিবার ১৭ মাঘ ১৪২৭; ইঃ ৩১ জানুয়ারী ২০২১

মেষ: শারীরিক সমন্বয়কেও নষ্ট করতে পারে এমন হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত। সন্তানদের কারণে অর্থনৈতিক সুবিধা অর্জনের সম্ভাবনা। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। স্ত্রীর অভদ্র আচরণের জন্য মানসিক অস্থিরতা বাড়তে পারে। শুভ সংখ্যা: ৭

বৃষ: কোনও শারীরিক যন্ত্রণার আশঙ্কা রয়েছে। পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হতে পারে। যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। স্ত্রীর আত্মীয়দের কারণে বৈবাহিক জীবনে ক্ষতির আশঙ্কা। শুভ সংখ্যা: ৬

মিথুন: পুরোনো ধারণা প্রগতিকে ব্যাহত করতে পারে। সাফল্যের জন্য এমন মানুষের উপদেশ কাজে লাগানো উচিত যাদের উদ্ভাবনীমূলক অভিজ্ঞতা আছে। পরিবারের প্রতি সঠিক সময় দেওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা: ৪

কর্কট: অত্যধিক দুশ্চিন্তা উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। এমন বন্ধুদের থেকে দূরে থাকা দরকার যারা অর্থ ঋণ নিয়ে আর ফেরত দেয় না। প্রেমের ক্ষেত্রে শুভ। বাড়িতে কোনও আত্মীয় সমাগম হতে পারে। শুভ সংখ্যা: ৮

সিংহ: অর্থনৈতিক দিক শক্তিশালী থাকবে। ব্যক্তিগতভাবে একটি গুরুত্বপূর্ণ উন্নতি ঘটতে পারে। বিবাহিত জীবন একটি কঠিন পর্যায়ের পরে, সুখের মুখ দেখতে পারে। খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখা উচিত। শুভ সংখ্যা: ৬

কন্যা: ঝুঁকিপূর্ণ বা অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। সন্তানদের দ্বারা সময় কঠিন হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি। অবসরের মুহূর্তে কিছু নতুন কাজ করার জন্য প্রয়োজনীয় কাজ হাতছাড়া হতে পারে। শুভ সংখ্যা: ৫

তুলা: নিজের মত জানাতে দ্বিধা করা উচিত হবে না। দিনের শেষে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় দিনটি খুব একটা ভালো হবে না। এটি সম্পর্ককেও দুর্বল করতে পারে। শুভ সংখ্যা: ৭

বৃশ্চিক: অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। দীর্ঘসময়ের বকেয়া পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। বিশ্বাসী মানুষদের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। কোনও আত্মীয় বাড়িতে উপস্থিত হতে পারে। শুভ সংখ্যা: ৯

ধনু: পিত বা মাতা অর্থ সাশ্রয়ের জন্য পরামর্শ দিতে পারে। সন্তানদের উশৃঙ্ক্ষলতা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। দিনটি মোটের ওপর ভালোই কাটবে। কোনও বন্ধু দ্বারা প্রশংসিত হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৬

মকর: শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সম্ভাবনা রয়েছে। যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে মানসিক শান্তি বজায় থাকবে। সন্তানরা কৃতিত্বের মাধ্যমেগর্বিত করতে পারে। ভ্রমণ তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যত লাভের জন্য ভালো হতে পারে। শুভ সংখ্যা: ৬

কুম্ভ: ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান প্রয়োজন। পিতা-মাতার কাছ থেকে অর্থ সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে উপদেশ পাওয়ার সম্ভবনা। প্রেমের জন্য ভালো। স্ত্রীর সঙ্গে সময় ভালো কাটবে। শুভ সংখ্যা: ৪

মীন: আত্মবিশ্বাস এবং শক্তি বেশী থাকবে। সঠিকভাবে আর্থিক পরিচালনার ব্যবস্থা করা প্রয়োজন, অন্যথায় আসন্ন সময়ে অনুতাপ করতে হবে। সামাজিক ক্রিয়াকলাপে ব্যক্তিগত গোপন বিষয়গুলি জানানো উচিত হবে না। শুভ সংখ্যা: ১

সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *