উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল হল। ৩১ জুলাইয়ের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানিয়েছেন। ২, ৬ ও ৮ জুলাইয়ের পরীক্ষা বাতিল হল। বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত মেনে এই পরীক্ষা বাতিল করা হল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শীর্ষ আদালতের সঙ্গে সঙ্গতি রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

