সল্টলেকে ব্যতিক্রম, স্ত্রীর অত্যাচারে থানায় স্বামী

0001

আমার বাংলা নিউজ ডেস্ক নিজস্ব প্রতিনিধিঃ বাবা ও মা বাড়ি ফিরতেই বৌয়ের তীব্ৰ অত্যাচার স্বামীর ওপর।মারধর সহ সিগারেটের ছেঁকাও জুটেছে স্বামীর কপালে।এই নির্মম ঘটনাটি সল্টলেকের বি এ ব্লকের।বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে খবর।

সূত্রের খবর, জ্যোতির্ময় মজুমদার ও তাঁর স্ত্রী শ্যেওড়াফুলিতে তাঁর আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে লকডাউন এ আটকে পড়েন।চলতি মাসের ৫ তারিখ ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেছেন। ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থেকেছেন স্বামী-স্ত্রী।এরপর, বৌমা দেবযানী যখন জানতে পারেন, তাঁর শ্বশুর-শ্বাশুড়ি বাড়ি ফিরেছেন তখন থেকেই নানা ভাবে দেবযানী তাঁর স্বামী দীপ মজুমদারের ওপর চরম অত্যাচার শুরু করে।জানা গিয়েছে, এই ঘটনার জেরে দীপ মজুমদার গত ১০ জুন বিধাননগর উত্তর থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।অভিযোগ, তাঁর স্ত্রী তাঁকে মারধর করেছে।এমনকী সিগারেটের ছেঁকাও দিয়েছে।আজ ফের তিনি সুবিচারের আশায় বিধাননগর উত্তর থানার দ্বারস্থ হন।সূত্রের খবর, জ্যোতির্ময় মজুমদার ও তাঁর স্ত্রী শ্যেওড়াফুলিতে তাঁর আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে লকডাউন এ আটকে পড়ে।এই মাসের ৫ তারিখ ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেছেন। ১৪ দিন হোম করেন্টাইনে থেকেছেন স্বামী-স্ত্রী।এরপর, বৌমা দেবযানী যখন জানতে পারেন, তাঁর শশুর-শাশুড়ি বাড়ি ফিরেছেন তখন থেকেই নানা ভাবে দেবযানী তাঁর স্বামী দীপ মজুমদারের ওপর চরম অত্যাচার শুরু করে।জানা গিয়েছে এই ঘটনার জেরে দীপ ১০ জুন বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ, তাঁর স্ত্রী তাঁকে মারধর করেছে।এমনকী সিগারেটের ছেঁকাও দিয়েছে।আজ ফের বিধাননগর উত্তর থানায় এব্যাপারে অভিযোগ জানাতে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *