hilsaBreaking News 

সমুদ্রে ধরা পড়ছে ইলিশ খুশি মৎস্যজীবীরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউন’পর্বে জল দূষণহীন, তবে ইলিশ-সুখের দিন হয়ত এল।বর্ষার আগমন ঘটেছে রাজ্যে। কখনও মুষলধারে বৃষ্টি আবার কখনও ইলশে গুঁড়ি। একমাত্র ইলিশই পারে খুশির ঝলক এনে দিতে বাঙালির মনে। করোনা আবহ ও লকডাউনে দমবন্ধ মানুষ। আবার আম্ফানের প্রলয় । বর্তমানে ভারত-চিন সীমান্তে রক্তপাত ও উত্তেজনা। পর পর সমস্যা নিয়ে কার্যত কোনঠাসা মানুষ।একটা সুখবর হয়ত আসতে চলেছে রসনাপ্রিয় বাঙালির ভোজে। এবার ইলিশভর্তি ট্রলার ভিড়েছে উপকূলে।ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজারে ক্রেতা -বিক্রেতাদের ভিড়। সূত্রের খবর , মরসুমের প্রথম ইলিশ দিয়েই খুলেছে এই পাইকারি বাজার।।জানা গিয়েছে ,ঝাঁকে ঝাঁকে ইলিশ ঢুকছে মোহনায়। আর সেই সব রুপোলি শস্য ধরা পড়ছে মৎস্যজীবীদের জালে। এখন মরসুমের প্রথম ইলিশ বাজারেও ।তিন মাস পর সমুদ্রে গিয়েছেন মৎস্যজীবীরা। ধরা পড়ছে ইলিশ, খুশি মৎস্যজীবীরা।

Related posts

Leave a Comment