নিউটাউনের কোঁচপুকুরে চা চক্রে ফের দিলীপ ঘোষ

Snapshot

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: গত ১ তারিখ নিউটাউনের কোঁচ পুকুরের আঠারো তলা এলাকায় চা চক্রে এসে আক্রান্ত হওয়ার পর আজ আবার নিউটাউনের ওই কোঁচপুকুরের আঠারো তলা এলাকায় চা চক্রে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত ১ তারিখের পর আজ ছিল বিজেপির শক্তি প্রদর্শনী। হাজারের ওপর বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চা চক্র করলেন দিলীপ ঘোষ। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কলকাতা লেদার কমপ্লেক্স থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

অন্যদিকে টেকনো সিটি থানার পুলিশি ব্যবস্থাও ছিল আঁটোসাঁটো। করোনা পরিস্থিতিতে জমায়েত নিষেধ থাকলেও প্রচুর বিজেপির কর্মী সমর্থক জমায়েত করেছিল।প্রসঙ্গত , আজ চা চক্র অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নিউটাউনের তৃণমূল নেতা রুহিস মন্ডল ও কোঁচপুকুরের তৃণমূল নেতা শান্তি হাতি সহ হাজার খানেক তৃণমূল কর্মী সমর্থক। তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত ১ তারিখে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিউটাউনের এই কোঁচপুকুরের আঠারো তলা এলাকায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আক্রান্ত হয়েছিলেন দুষ্কৃতীদের হাতে।

ওই দিন তাঁর গাড়িও ভাঙচুর হয় । বিজেপি কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। পরে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। আজ সেই জায়গায় শুধু চা চক্র অনুষ্ঠানই নয় , প্রায় হাজার খানেক বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে হাজার খানেক কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *