Snapshot_1Breaking News Politics 

তেলের মূল্যবৃদ্ধির দাবিতে পথে তৃণমূল কাউন্সিলার

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: পেট্রোল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সল্টলেকের ৩৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলার নির্মল দত্ত মিছিল করলেন। সূত্রের খবর, মিছিলে একটি চার চাকা গাড়ি দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এক্ষেত্রে তাঁদের দাবি, আগামী দিনে তেলের মূল্যবৃদ্ধির কারণে দড়ি দিয়ে টেনে চালাতে হবে গাড়ি।

পাশাপাশি তাঁদের আরও দাবি, রান্নার গ্যাসের যেভাবে দাম বাড়ছে তাতে মধ্যবিত্ত মানুষের গ্যাস কেনার ক্ষমতা চলে যাচ্ছে। আগেকার দিনে যেভাবে কাঠ দিয়ে উনুনে রান্না করতে হত, এবার মানুষকে সেইভাবে কাঠের উনুনে রান্না করতে হবে। জানা গিয়েছে, মূল্যবৃদ্ধির কারণে এই মিছিল ৩৮ নম্বর ওয়ার্ডের ইএম বাইপাস থেকে শুরু করে লাবনী আইল্যান্ড পর্যন্ত পৌঁছয়।

Related posts

Leave a Comment