পেট্রাপোলে কাটল রপ্তানি বাণিজ্যের অচলাবস্থা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারত-বাংলাদেশ বাণিজ্য শুরু। সূত্রের খবর, বাংলাদেশ থেকে পণ্য আমদানি করে পেট্রাপোলে রপ্তানি বাণিজ্যের অচলাবস্থা কাটানো হল। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে ৫টি পোশাক বোঝাই লরি এদেশে প্রবেশ করছে। পাশাপাশি এদেশ থেকেও ৫টি লরি বাংলাদেশে যায়। যার মধ্যে ৩ গাড়ি মাছ ও ২ গাড়ি পেঁয়াজ রয়েছে। আরও জানা যায়, বর্তমানে সকাল থেকে আগের মতোই দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি চালু হবে। স্থানীয় সূত্রের আরও খবর, ভারত থেকে বাংলাদেশে লরি পাঠানো হলেও ওপার থেকে কোনও পণ্যবাহী ট্রাক ভারতে ঢোকানো হচ্ছিল না। বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও কোনও সদর্থক পরিস্থিতি তৈরি হয়নি বলে জানা যায়। এরপর ৪ দিন আগে বাংলাদেশ গাড়ি ঢোকা বন্ধ করে দেয় সেদেশ।

