কোভিডে আক্রান্ত হলে ১০ লক্ষ টাকার বিমা, পুলিশের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পুলিশের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “বামফ্রন্টের জমানায় পঞ্চায়েতে ১০০ শতাংশ দুর্নীতি হতো। বর্তমানে ৭-৮ শতাংশ দুর্নীতি হয়” কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কোভিড-১৯ প্রসঙ্গে মানুষকে সচেতন হওয়ার আবেদনও জানান তিনি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন- “এখন কোভিড পরীক্ষার সংখ্যা বেড়েছে তাই ধরাও পড়ছে”। করোনার বিরুদ্ধে লড়াই করতে হলে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে বলে তিনি জানান । করোনাকে ভয় পাওয়ার দরকার নেই। তিনি সকলকে ভিড় এড়িয়ে চলতে অনুরোধ করেছেন। কোভিডে আক্রান্ত হলে ১০ লক্ষ টাকার বিমারও ঘোষণা করেন তিনি। ঘূর্ণিঝড় ত্রাণ দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, “ক্ষতিপূরণ অনিয়মের ব্যবস্থা নিচ্ছে পুলিশ। পঞ্চায়েতে দুর্নীতির অভ্য়াস বাম জমানার। অন্যদিকে ১৪ জুলাই থেকে রাজ্যজুড়ে সবুজ বাড়াতে গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হচ্ছে। শুধু সুন্দরবনেই ৫ কোটি গাছ লাগানো হবে বলে জানান তিনি “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *