এবার মাস্কে রাজনৈতিক প্রচারে উদ্যোগী ফরওয়ার্ড ব্লক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাস্ককেই ব্যবহার করে রাজনৈতিক প্রচারের রণকৌশল নিতে চলেছে ফরওয়ার্ড ব্লক। জানা গিয়েছে , রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামেদের জোটকে কেন শক্তিশালী করাটা দরকার তা প্রচার করা হবে এবার মাস্কের মাধ্যমে।দলীয় ভাবে জানা গিয়েছে ,করোনা পরিস্থিতিতে মাস্ক পরা ও দুরত্ব বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। মানুষকে সেই আবেদনও করছি। তবে বর্তমান পরিস্থিতিতেও অনেক কথা বলার থাকলেও তা বলা সম্ভব হচ্ছে না।এমনকী মিটিং- মিছিল করার পরিস্থিতি নেই। এবার মাস্ককেই কথা বলার মাধ্যম করে তোলার চেষ্টা চলছে। দেওয়াল লিখনের মতো ব্যাপারটা। এটা হবে চলন্ত দেওয়াল লিখন।

দলের নেতা নরেন চট্টোপাধ্যায় বাম-কংগ্রেসের বৈঠকে দাবি করেছেন, তৃণমূল -বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক ভাবে লড়াই করতে হলে রাজ্যে গণ তান্ত্রিক-ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে।ঐক্য গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা করোনা পরিস্থিতি। আন্দোলন ও জমায়েত করা এখন খুব কঠিন। সোশ্যাল মিডিয়ায় জোটের পক্ষে প্রচার হচ্ছে। আমরা যাঁরা এই জোটের পক্ষে মানুষকে সচেতন করার কাজ করছি – এই করোনার জন্য মাক্সটাকেও একটা প্রচারের হাতিয়ার হিসাবে দেখছি। খুব তাড়াতাড়ি এই মাস্ক বিতরণের কাজ শুরু করা হবে বলে দলীয়ভাবে জানা গিয়েছে।পাশাপাশি মানুষের মধ্যে উৎসাহ দিতে মাস্কের নকশার মধ্যেও বৈচিত্র্য রাখা এবং লেখাগুলোকেও আকর্ষণীয় করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *