নর্দার্ন কোলফিল্ডে ৩০৭ হেভি আর্থ মুভিং মেশিন অপারেটর
আবেদনের শেষ তারিখ বেড়ে হল ২৩ জুলাই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হেভি আর্থ মুভিং মেশিনে অপারেটর হিসেবে ট্রেনিং দিয়ে ৩০৭ জনকে নিচ্ছে নর্দার্ন কোলফিল্ড লিমিটেডে। নিয়োগ হবে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের ওপেন কাস্ট মাইনে, ড্ৰাগলাইন অপারেটর, ডোজার অপারেটর, গ্রাডের অপারেটর সহ বিভিন্ন পদে। উল্লেখ্য, এই নিয়োগের খবর পূর্বে প্রকাশিত হয়েছিল। কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের শেষ তারিখ বাড়িয়ে ২৩ জুলাই করেছে। প্রাথীদের সুবিধার জন্য খবরটি পুনরায় প্রকাশ করা হল। যাঁরা পূর্বে আবেদন করেছেন, তাঁদের আর নতুন করে আবেদন করতে হবে না।
ড্রাগলাইন অপারেটর (ট্রেনি): শূন্যপদ ৯টি। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা এনসিভিটি/ এসসিভিটি ট্রেড সার্টিফিকেট সহ ডিজেল মেকানিক/ মোটর মেকানিক/ ফিটার ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে।
ডোজার অপারেটর (ট্রেনি): শূন্যপদ ৪৮টি। গ্রেডার অপারেটর (ট্রেনি): শূন্যপদ ১১টি। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা ট্র্যাক্টর চালানোর অনুমোদন সহ ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হলে আবেদন করতে পারেন।
ডাম্পার অপারেটর (ট্রেনি): শূন্যপদ ১৬৭টি। শোভেল অপারেটর (ট্রেনি): শূন্যপদ ২৮টি। পে লোডার অপারেটর (ট্রেনি): শূন্যপদ ৬টি। ক্রেন অপারেটর (ট্রেনি): শূন্যপদ ২১টি। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা সঙ্গে ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হলে আবেদন করতে পারেন। ড্রিল অপারেটর (ট্রেনি): শূন্যপদ ১৭টি। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা সঙ্গে ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হলে আবেদন করতে পারেন।
সবক্ষেত্রেই মাধ্যমিকে অন্তত ৫৫ (ওবিসিদের ক্ষেত্রে ৫০ এবং তফশিলিদের ক্ষেত্রে ৪৫) শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। ড্রাগলাইন অপারেটরদের ক্ষেত্রে শুরুতে ৩ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন প্রথমবছর দৈনিক বেসিক ১,০৩৪.০৪ টাকা এবং বাকি ২ বছর দৈনিক বেসিক ১,০৬৫.৫৫ টাকা।
ডোজার অপারেটর/ গ্রেডার অপারেটর/ ডাম্পার অপারেটর/ শোভেল অপারেটর/ পে লোডার অপারেটর/ ক্রেন অপারেটর/ ড্রিল অপারেটর পদের ক্ষেত্রে শুরুতে ৩ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন ৩ বছর দৈনিক বেসিক ১,০১১.২৭ টাকা।
বয়স হতে হবে ৩০-৩-২০২০ তারিখের হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রার্থীবাছাই হবে কমন রিটেন টেস্ট, অ্যাডিশনাল টেকনিক্যাল টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার অ্যাডমিট কার্ড নিচে বলা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। যাবতীয় শর্ত পূরণ হতে হবে ৩০-৩-২০২০ তারিখের হিসেবেই।
আবেদন করবেন অনলাইনে http://www.nclcil.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ জুলাই থেকে ২৩ জুলাইয়ের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের স্বপ্রত্যয়িত ছবি স্ক্যান করে রাখবেন। আপলোড করতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন।
আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। ফি জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। অনলাইনে ফি জমা হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের রেফারেন্স নং: NCL/HQ/PD/Manpower/DR/2019-20/187. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
আবেদনের তারিখ বৃদ্ধির বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন: এখানে
বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

