৩৯৩ ম্যানেজমেন্ট ট্রেনি, অফিসার, অপারেটর নিচ্ছে আর সি এফ এল

RCFL

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজমেন্ট ট্রেনি, অফিসার, অপারেটর ট্রেনি এবং জুনিয়র ফায়ারম্যানের পদে ৩৯৩ জনকে নিচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড।

ম্যানেজমেন্ট ট্রেনি:- কেমিক্যাল: শূন্যপদ ৬০ (অসং ২৪ (এরমধ্যে প্রতিবন্ধী ১), তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৬ (এরমধ্যে প্রতিবন্ধী ২), আর্থিকভাবে দুর্বল ৬)। ফাইনাল পরীক্ষায় অন্তত ৬০ (তফশিলি হলে ৫৫) শতাংশ নম্বর নিয়ে ইউজিসি/ এআইসিটিই স্বীকৃত ইনস্টিটিউট থেকে রেগুলারে কেমিক্যাল ডিসিপ্লিন বা কেমিক্যাল টেকনোলজির ৩ বছরের বিই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে। বয়স ২৭ (তফশিলি হলে ৩২ (প্রতিবন্ধী হলে ৪২), ওবিসি হলে ৩০ (প্রতিবন্ধী হলে ৪০), সাধারণ শারীরিক প্রতিবন্ধী হলে ৩৭) বছরের মধ্যে। অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

ম্যানেজমেন্ট ট্রেনি:- বয়লার: শূন্যপদ ২১ (অসং ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ২)। ফাইনাল পরীক্ষায় অন্তত ৬০ (তফশিলি হলে ৫৫) শতাংশ নম্বর নিয়ে ইউজিসি/ এআইসিটিই স্বীকৃত ইনস্টিটিউট থেকে রেগুলারে কেমিক্যাল/ মেকানিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে ৩ বছরের বিই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে বৈধ বয়লার অপারেশন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট বা বয়লার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকতে হবে। বয়স ২৭ (তফশিলি হলে ৩২, ওবিসি হলে ৩০) বছরের মধ্যে। অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

ম্যানেজমেন্ট ট্রেনি:- মেক্যানিক্যাল: শূন্যপদ ৪৮ (অসং ২০ (এরমধ্যে প্রতিবন্ধী ১), তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩ (এরমধ্যে প্রতিবন্ধী ১), ওবিসি ১৩, আর্থিকভাবে দুর্বল ৫)। ফাইনাল পরীক্ষায় অন্তত ৬০ (তফশিলি হলে ৫৫) শতাংশ নম্বর নিয়ে ইউজিসি/ এআইসিটিই স্বীকৃত ইনস্টিটিউট থেকে রেগুলারে মেকানিক্যাল ডিসিপ্লিনে ৩ বছরের বিই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে। বয়স ২৭ (তফশিলি হলে ৩২ (প্রতিবন্ধী হলে ৪২), ওবিসি হলে ৩০ (প্রতিবন্ধী হলে ৪০), সাধারণ শারীরিক প্রতিবন্ধী হলে ৩৭) বছরের মধ্যে। অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

ম্যানেজমেন্ট ট্রেনি:- ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ২২ (অসং ৯ (এরমধ্যে প্রতিবন্ধী ১), তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে দুর্বল ২ (এরমধ্যে প্রতিবন্ধী ১))। ফাইনাল পরীক্ষায় অন্তত ৬০ (তফশিলি হলে ৫৫) শতাংশ নম্বর নিয়ে ইউজিসি/ এআইসিটিই স্বীকৃত ইনস্টিটিউট থেকে রেগুলারে ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে ৩ বছরের বিই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে। বয়স ২৭ (তফশিলি হলে ৩২ (প্রতিবন্ধী হলে ৪২), ওবিসি হলে ৩০ (প্রতিবন্ধী হলে ৪০), সাধারণ শারীরিক প্রতিবন্ধী হলে ৩৭) বছরের মধ্যে। অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

ম্যানেজমেন্ট ট্রেনি:- ইনস্ট্রুমেন্টেশন: শূন্যপদ ৩৫ (অসং ১৪, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি ১০, আর্থিকভাবে দুর্বল ৩)। ফাইনাল পরীক্ষায় অন্তত ৬০ (তফশিলি হলে ৫৫) শতাংশ নম্বর নিয়ে ইউজিসি/ এআইসিটিই স্বীকৃত ইনস্টিটিউট থেকে রেগুলারে ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লিনে ৩ বছরের বিই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে। বয়স ২৭ (তফশিলি হলে ৩২, ওবিসি হলে ৩০) বছরের মধ্যে। অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

ইঞ্জিনিয়ার (কেমিক্যাল): ব্যাকলগ শূন্যপদ ১০ (ওবিসি)। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ইউজিসি/ এআইসিটিই স্বীকৃত ইনস্টিটিউট থেকে রেগুলারে পুরো সময়ের বিই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং (কেমিক্যাল) পাশ হতে হবে। বয়স ৩৭ বছরের মধ্যে। অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। ৩১-৭-২০২০ তারিখের হিসেবে প্রসেস ইন্ডাস্ট্রিতে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অফিসার (মার্কেটিং): শূন্যপদ ১০ (অসং ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে দুর্বল ১ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ২)। অন্তত ৬০ (তফশিলি হলে ৫৫) শতাংশ নম্বর নিয়ে ইউজিসি স্বীকৃত পুরো সময়ের সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং/ অ্যাগ্রিকালচার – এর একটির ৩ বা ৪ বছরের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী এবং অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ইউজিসি স্বীকৃত এমবিএ (মার্কেটিংয়ে স্পেশ্যালাইজেশন বা মেজর)/ এমএমএস (মার্কেটিংয়ে স্পেশ্যালাইজেশন বা মেজর)/ এমবিএ (অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট) -এর একটির ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। ৩১-৭-২০২০ তারিখের হিসেবে সেলস ও মার্কেটিংয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩৪ (তফশিলি হলে ৩৯ (প্রতিবন্ধী হলে ৪৯), ওবিসি হলে ৩৭ (প্রতিবন্ধী হলে ৪৭), সাধারণ শারীরিক প্রতিবন্ধী হলে ৪৪) বছরের মধ্যে। অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। অথবা অন্তত ৬০ (তফশিলি হলে ৫৫) শতাংশ নম্বর নিয়ে ইউজিসি স্বীকৃত ৪ বছর পুরো সময়ের অ্যাগ্রিকালচার গ্র্যাজুয়েট ডিগ্রিধারী এবং ইউজিসি স্বীকৃত ২ বছর পুরো সময়ের এম এসসি অ্যাগ্রি ডিগ্রিধারী হতে হবে। ৩১-৭-২০২০ তারিখের হিসেবে সেলস ও মার্কেটিংয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে আগের শিক্ষাগত যোগ্যতার মতোই।

অ্যাসিস্ট্যান্ট অফিসার (মার্কেটিং): শূন্যপদ ১৪ (অসং ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে দুর্বল ১)। অন্তত ৬০ (তফশিলি হলে ৫৫) শতাংশ নম্বর নিয়ে ইউজিসি স্বীকৃত ৪ বছর পুরো সময়ের বি টেক অ্যাগ্রিকালচার/ অ্যাগ্রিকালচারের গ্র্যাজুয়েট ডিগ্রিধরী হতে হবে। বয়স ৩০ (তফশিলি হলে ৩৫ (প্রতিবন্ধী হলে ৪৫), ওবিসি হলে ৩৩ (প্রতিবন্ধী হলে ৪৩), সাধারণ শারীরিক প্রতিবন্ধী হলে ৪০) বছরের মধ্যে। অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। ৩১-৭-২০২০ তারিখের হিসেবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে সেলস ও মার্কেটিংয়ে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অপারেটর ট্রেনি (কেমিক্যাল): শূন্যপদ ১২৫ (অসং ৫৫ (এরমধ্যে প্রতিবন্ধী ৪), তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ১১ (এরমধ্যে প্রতিবন্ধী ১), ওবিসি ৩৪, আর্থিকভাবে দুর্বল ১২)। অন্তত ৫৫ (তফশিলি হলে ৫০) শতাংশ নম্বর নিয়ে রেগুলারে ফিজিক্স-সহ ৩ বছর পুরো সময়ের বি এসসি (কেমিস্ট্রি) ডিগ্রিধারী এবং বি এসসির পাশের পর এও (সিপি) ট্রেডে এনসিভিটি পাশ হতে হবে। অথবা ওই শতাংশ নম্বর নিয়ে রেগুলারে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ৩ বছর পুরো সময়ের ডিপ্লোমাধারী হতে হবে এবং অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১ -র অধীনে ১ বছরের (বিওএটি) ট্রেনিং থাকতে হবে। অথবা ওই শতাংশ নম্বর নিয়ে রেগুলারে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ৪ বছর পুরো সময়ের ডিপ্লোমাধারী হতে হবে। অথবা ওই শতাংশ নম্বর নিয়ে রেগুলারে ৩ বছর পুরো সময়ের বি এসসি (কেমিস্ট্রি) ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে বি এসসি ডিগ্রি অর্জনের পর ৩১-৭-২০২০ তারিখের হিসেবে প্ল্যান্ট অপারেশনে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ওই শতাংশ নম্বর নিয়ে রেগুলারে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ৩ বছর পুরো সময়ের ডিপ্লোমাধারী হতে হবে। আর ৩১-৭-২০২০ তারিখের হিসেবে ডিপ্লোমা পাশের পর প্ল্যান্ট অপারেশনে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেই বয়স হতে হবে ২৯ বছরের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণি ও প্রতিবন্ধী প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বয়লার অপারেটর: শূন্যপদ ২৫ (অসং ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে দুর্বল ৩)। মাধ্যমিক/ সমতুল পাশ সঙ্গে দ্বিতীয় শ্রেণির বয়লার অ্যাটেন্ড্যান্টের সার্টিফিকেট অব কম্পিটেন্সি। সঙ্গে ৩১-৭-২০২০ তারিখের হিসেবে বয়লার অ্যাটেন্ড্যান্ট বা বয়লার অপারেটর হিসেবে ২ বছরের অভিজ্ঞতা। অথবা মাধ্যমিক/ সমতুল পাশ সঙ্গে বয়সার অ্যাটেন্ড্যান্ট ট্রেডে এনসিভিটি পাশ। ও ৩১-৭-২০২০ তারিখের হিসেবে বয়লার অ্যাটেন্ড্যান্ট বা বয়লার অপারেটর হিসেবে ২ বছরের অভিজ্ঞতা। অথবা মাধ্যমিক/ সমতুল পাশ সঙ্গে বয়সার অ্যাটেন্ড্যান্ট ডিপ্লোমা। ও ৩১-৭-২০২০ তারিখের হিসেবে বয়লার অ্যাটেন্ড্যান্ট বা বয়লার অপারেটর হিসেবে ২ বছরের অভিজ্ঞতা। অথবা মাধ্যমিক/ সমতুল পাশ সঙ্গে ইন্ডিয়ান নেভির ইঞ্জিন রুম আর্টিফিসার/ মেকানিশয়ান/ ইঞ্জিনিয়ারিং মেকানিক ইন অক্সিলারি মেশিনারি ওয়াচ কিপিং কোর্স পাশ এবং ৩১-৭-২০২০ তারিখের হিসেবে বয়লার অ্যাটেন্ড্যান্ট বা বয়লার অপারেটর হিসেবে ২ বছরের অভিজ্ঞতা। সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেই বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থী ও প্রাক্তন সমরকর্মী ও অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

জুনিয়র ফায়ার ম্যান গ্রেড-টু: শূন্যপদ ২৩ (অসং ১১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে দুর্বল ২)। মাধ্যমিক/ সমতুল পাশ এবং সঙ্গে স্টেট ফায়ার ট্রেনিং সেন্টার, সরকারি ইনস্টিটিউট থেকে ৬ মাসের পুরো সময়ের রেসিডেন্সিয়াল ফায়ারম্যান সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে। সঙ্গে ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এবং ৩১-৭-২০২০ তারিখের হিসেবে ভারি গাড়ি চালানোয় ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে রেগুলারে পুরো সময়ের কোর্স না হলেও চলবে। বয়স ২৯ বছরের মধ্যে। অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

ওপরে বলা সব ম্যানেজমেন্ট ট্রেনি এবং অপারেটর ট্রেনি পদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যাতা অর্জনের ক্ষেত্র যাঁরা ফাইনাল পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন তাঁরাও অনলাইন পরীক্ষা দিতে পারবেন। তবে তাঁদের পার্সোনাল ইন্টারভিউয়ের সময় কোয়ালিফাইং পরীক্ষা পাশের প্রমাণ দাখিল করতে হবে। ওই প্রমাণপত্রের তারিখ হতে হবে ইন্টারভিউয়ের তারিখের আগের।

ম্যানেজমেন্ট ট্রেনি/ ইঞ্জিনিয়ার/ অফিসার পদের প্রার্থীদের দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। সঙ্গে ব্যাঙ্ক চার্জ, জিএসটি অতিরিক্ত। ওয়ার্কার ক্যাটেগরির প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ৭০০ টাকা। সঙ্গে ব্যাঙ্ক চার্জ, জিএসটি আতিরিক্ত। অনলাইন দরখাস্ত সাবমিট করার সময় ফি দেবেন ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে।

ম্যানেজমেন্ট ট্রেনি পদে ১ বছরের ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৩০,০০০ টাকা। ট্রম্বে বা থাই ছাড় অন্য কোথাও পোস্টিং হলে ঘর ভাড়া ইত্যাদি বাবদ ২,৫০০ টাকা। ১ বছরের সফল ট্রেনিং শেষে ই-১ গ্রেডে মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা। শুরুতে সব মিলিয়ে প্রায় ৭০,৬০০ টাকা। অফিসার/ ইঞ্জিনিয়ার ই-১ গ্রেডে মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা। শুরুতে সব মিলিয়ে প্রায় ৭০,৬০০ টাকা।

অপারেটর ট্রেনি পদে ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা। সফল ট্রেনিং শেষে অপারেটর গ্রেড-টু পদে মাইনে ২২,০০০ – ৬০,০০০ টাকা। শুরুতে সব মিলিয়ে প্রায় ৪১,৫০০ টাকা। বয়লার অপারেটর গ্রেড-থ্রি পদে মাইনে ২০,০০০ – ৫৫,০০০ টাকা। শুরুতে সব মিলিয়ে প্রায় ৩৩,০০০ টাক। জুনিয়র অপারেটর গ্রেড-টু পদে মাইনে ১৮,০০০ – ৪২,০০০ টাকা। শুরুতে সব মিলিয়ে প্রায় ৩০,০০০ টাকা।

ম্যানেজমেন্ট ট্রেনি, ইঞ্জিনিয়ার (কেমিক্যাল), অফিসার (মার্কেটিং) এবং অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদের প্রার্থিবাছাই হবে অনলাইন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় সফলদের থেকে শূন্যপদের ৭ গুণ প্রার্থীকে পার্সোনাল ইন্টারভিউয়ে ডাকা হবে।

অপারেটর ট্রেনি (কেমিক্যাল), বয়লার অপারেটর গ্রেড-থ্রি এবং জুনিয়র ফায়ারম্যন গ্রেড-টু পদের প্রার্থিবাছাই হবে অনলাইন টেস্ট এবং ট্রেড টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষায় সফলদেের থেকে শূন্যপদের ২ গুণ প্রার্থীকে ট্রেড টেস্টে ডাকা হবে। অবজেক্টিভ টাইপ প্রশ্নে কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে কলকাতা, গুয়াহাটি, দিল্লি, মুম্বই, চেন্নাই, ভোপাল, লক্ষ্মৌ, হায়দরাবাদ, ব্যাঙ্গালোর ও নাগপুর কেন্দ্রে। পরীক্ষা হবে রাজভাষা (হিন্দি) এবং ইংরেজিতে। নিজ দায়িত্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

অনলাইন টেস্টের দুটি পার্ট – সংশ্লিষ্ট ডিসিপ্লিন ও অ্যাপ্টিটিউড। মোট ১০০টি প্রশ্ন থাকবে। ৫০টি কোয়ালিফাইং ডিগ্রির এবং ৫০টি প্রশ্ন জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, রিজনিং অ্যান্ড জেনারেল নলেজ/ অ্যাওয়্যারনেসের। ট্রেড টেস্ট হবে ১০০ নম্বরের। শেষে হবে ডাক্তারি পরীক্ষা। চূড়ান্ত বাছাই হবে অনলাইন পরীক্ষার ফলাফল, পার্সোনাল ইন্টারভিউ/ ট্রেড টেস্টের ভিত্তিতে। অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ছিল ১৬ অগস্ট, ২০২০। কোভিড-১৯ -এর জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তীত তারিখ জানানো হবে ওয়েবসাইটে।

উচ্চতা অন্তত ১৬৭ সেমি, ওজন অন্তত ৫০ কেজি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১ ও ৮৬ সেমি হতে হবে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শরীরের হাড়ের গঠনে খুঁত থাকলে আবেদন করা যাবে না। দৃষ্টি চশমা ছাড়া ৬/৬ থাকতে হবে। বর্ণান্ধতা, রাতকানা রোগ থাকলে আবেদন করা যাবে না। শ্রবণ শক্তি স্বাভাবিক হতে হবে।

দরখাস্ত করবেন অনলাইনে ৩১ জুলাই, বিকেল ৫টার মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

সংশোধনী ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *