তুফানগঞ্জে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কোচবিহারের তুফানগঞ্জে কালজানি নদীর তীব্র ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া।স্থানীয় সূত্রের খবর , আশ্রয়হীন হয়ে পড়েছেন প্রায় ৩ হাজার পরিবার। জানা গিয়েছে , তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠি, চর ঝাউকুঠি, চল বালাভূতের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে নদী ভাঙন।সূত্রের আরও খবর , কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করেছেন বহু পরিবার। কালজানি নদীর ভাঙনে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে ভেঙে গিয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার।স্থানীয়ভাবে ত্রাণ বিলি করা হচ্ছে বলেও খবর।

