দুই গাড়ির রেষারেষি, গুরুতর জখম পথচারী

Accident

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ কেষ্টপুর ও দমদম পার্কের মাঝখানে রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক পথচারী। স্থানীয় সূত্রের খবর, ওই পথচারীর মস্তিস্ক বিকৃতি ছিল। উল্টোডাঙ্গাগামী দুটি গাড়ির রেষারেষিতে এই দুর্ঘটনা বলে প্রতক্ষদর্শীরা জানিয়েছেন। আহতকে দমদম পার্ক সিগনালে কর্তব্যরত সিভিক পুলিশের সহায়তায় তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। জখম পথচারীর অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *