বিহারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, একাধিক নদীর জলস্তর বৃদ্ধি

bihar flood

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিহারে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি। আক্রান্ত প্রায় ৭ লক্ষ মানুষ। ক্ষতিগ্রস্ত ১০ জেলা। পাশাপাশি একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। বিহার বিপর্যয় মোকাবিলা দপ্তরের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, প্রায় ৭ লক্ষের বেশি মানুষ এখনও বন্যায় ক্ষতিগ্রস্ত। নেপাল সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। জানা গিয়েছে, পশ্চিম চাম্পারণ, পূর্ব চম্পারণ, সীতামারি, শেহওর, সুপল, কিষাণগঞ্জ, দ্বারভাঙ্গা সহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।

৮২৬টি পঞ্চায়েত এলাকা বন্যায় বিপর্যস্ত বলে জানা গিয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলাবাহিনীর ১৩টি দল উদ্ধারকার্যে নেমেছে বলে খবর। জলমগ্ন এলাকা থেকে উদ্ধারকার্য শুরু হয়েছে। ২৮টি শরণার্থী শিবিরে মানুষ আশ্রয় নিয়েছেন। ১৯২টি কমিউনিটি কিচেনের বন্দোবস্তও করা হয়েছে। আকাশপথে বিহারের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী সঞ্জয়কুমার ঝাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *