treeEnviornment 

গাছ লাগিয়ে হয়ে যান ‘সবুজ যোদ্ধা’

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আম্ফানে ধ্বংস হওয়া সবুজের পুনরুদ্ধার ও সবুজের সমারোহ বাড়ানোর উদ্যোগে এবার মাঠে নেমে পড়েছে সবুজ যোদ্ধা। একটি চারাগাছ রোপন করুন এবং তার ভিডিও করে অনলাইনে আপলোড করলেই আপনি হয়ে গেলেন সবুজ যোদ্ধা। স্বীকৃতি স্বরূপ পাওয়া যাবে সরকারি শংসাপত্র। সবুজ রক্ষার্থে রাজ্য বনদপ্তর এমন অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। বনদপ্তরের তরফ থেকে জানা যায়, এবারে ৬কোটি রেকর্ড সংখ্যক গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলিতে এবং সুন্দরবন অঞ্চলে এইসব গাছ লাগান হবে। বনদপ্তর সূত্রে জানা যায়, শুধু গাছ লাগালেই চলবে না, তার ভিডিওগ্রাফি সমেত কোথায়, কখন গাছ লাগানো হয়েছে, সেই জায়গার নাম, কি প্রজাতির গাছ উল্লেখ করে, ব্যক্তির নাম, ঠিকানা সব নির্ধারিত লিংকে (https://bit.ly/2BrY7ZE) অনলাইনে সমস্ত বিবরণ জমা দিতে হবে। আরবান ফরেস্ট্রি রিক্রিয়েশন বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, সবুজ যোদ্ধাদের উৎসাহ দিতে পুরস্কৃত করা হবে। গাছ বাঁচানোর সংখ্যার ওপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হবে। ইডেনে অনুষ্ঠিত ফ্লাওয়ার উৎসবে পুরস্কার প্রাপকদের সংবর্ধনা দেওয়াও হবে।

Related posts

Leave a Comment