Resent FloodBreaking News Others 

বিহার-অসমে বন্যা পরিস্থিতিতে জলমগ্ন বহু গ্রাম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিহারের পূর্ব চম্পারণ জেলায় নদী বাঁধ ভেঙে প্লাবিত বহু গ্রাম। একটানা প্রবল বৃষ্টিতে জলাধার থেকে জল ছাড়ার ফলে অশান্ত গণ্ডক নদীর বাঁধ ভাঙল। স্থানীয় সূত্রের খবর, বাঁধ ভেঙে নদীর জলে ৭টি গ্রাম জলমগ্ন। অন্যদিকে অসমেও বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। সূত্রের খবর, রাজ্যের ২৬টি জেলার ২৮ লক্ষ মানুষ বন্যা কবলিত হয়েছেন। জলে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনের কাছাকাছি।

অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সূত্রের খবর, রাজ্যের ২৯৫টি ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন ৫০ হাজার মানুষ। ব্রহ্মপুত্র নদের জল বিপদ সীমায় রয়েছে। আবার অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্কে পশু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের আরও খবর, দিল্লি থেকে ত্রাণসামগ্রী ও করোনা আবহে মোকাবিলার পোশাক নিয়ে বন্যা দুর্গত অসম, বিহার ও উত্তরপ্রদেশের উদ্দেশে রওনা হয়েছে রেডক্রসের ৯টি ট্রাক। রাষ্ট্রপতি ভবনে ত্রাণসামগ্রী ভর্তি এই ট্রাকগুলির ফ্ল্যাগ অফ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Related posts

Leave a Comment