Chandannagar MunicipalityOthers 

পরিত্যক্ত প্লাস্টিক ব্যবহারে রাস্তা নির্মাণের পরিকল্পনা পুরসভার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিত্যক্ত প্লাস্টিক ব্যবহার করে তৈরি হবে রাস্তা। পরিত্যক্ত প্লাস্টিককে ব্যবহার করে রাস্তা নির্মাণের পরিকল্পনা নিল চন্দননগর পুরসভা। স্থানীয় সূত্রের খবর, পরিত্যক্ত প্লাস্টিকের পুনর্ব্যবহার ও রাস্তাকে শক্তপোক্ত করার কম ব্যয়ের বিকল্প হিসেবে ওই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, মূলত রাস্তার নিচের একটি স্তর প্লাস্টিক দিয়ে গড়া হবে। এক্ষেত্রে মাটি বা অন্যান্য প্রয়োজনীয় উপাদানের খরচ বাঁচবে। স্থানীয় সূত্রের আরও খবর, পুরসভার আধিকারিকরা এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের আবর্জনা থেকে সংগৃহীত প্লাস্টিককেই রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হবে। প্লাস্টিকের পুনর্ব্যবহারও সম্ভব হবে। দূষণ-সহ অন্যান্য সম্ভাবনা এতে থাকছে না। এ বিষয়ে আমরা বিশেষজ্ঞদের পরামর্শ পেয়েছি।

পুরসভার ইঞ্জিনিয়ারও এই কাজে তৎপর রয়েছেন। পুরসভা সূত্রে আরও জানা যায়, পুরসভায় প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য হিসেবে জমা হয়। সেগুলি নিয়ে কী করা হবে, তা পুরকর্তাদের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন জায়গায় বর্জ্য পুনর্ব্যবহারের নানা প্রকল্প গ্রহণ করা হলেও তার অধিকাংশই সফল হয়নি। এরপর প্লাস্টিকের বিকল্প ব্যবহারের দিকে নজর দেয় পুরসভা। এই প্রক্রিয়ার প্রাথমিকভাবে ঠিক করা হয়, প্লাস্টিক দিয়েই রাস্তা তৈরি করা হবে। এক্ষেত্রে বিটুমিন ব্যবহারের পরিমাণ কমানো যাবে। এরপর পরীক্ষামূলকভাবে একটি রাস্তা তৈরিও হয়। ইঞ্জিনিয়াররা রাস্তার সেই কাজে খুশি হতে পারেননি বলে খবর। এরপর পরিত্যক্ত প্লাস্টিককে রাস্তার বেড বা একটি স্তর হিসেবে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই পরিকল্পনা নিয়ে সবুজ সঙ্কেত পাওয়া যাওয়ায় তৎপর হয়েছে পুরসভা।

Related posts

Leave a Comment