সল্টলেকের দত্তাবাদে করোনা সচেতনতার লিফলেট

Snapshot_0

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সল্টলেকের দত্তাবাদ একটি ঘিঞ্জি এলাকা। এটি বিধাননগর পৌর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এই ওয়ার্ডে বসবাস বহু মানুষের। করোনা সচেতনতা নিয়ে মাইকে প্রচার ও স্যানিটাইজার সহ সব কিছুই করা হয়েছে। তারপরেও কিছু মানুষের যেন হুশ ফিরছে না। অভিযোগ,এখানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ,পড়ছে না মাস্ক। তাই এবার সচেতনতা বার্তা দত্তাবাদের ঘরে ঘরে পৌঁছে দিতে নেওয়া হল অভিনব প্রয়াস।

বিধাননগর পৌর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ড -এর কাউন্সিলর নির্মল দত্ত সকাল সকাল হাতে করোনা সচেতনতার লিফলেট নিয়ে ঘুরে বেড়ালেন অলিগলি। দত্তাবাদ এলাকার বাড়ি বাড়ি গেটের ঢোকার মুখে লাগিয়ে দেওয়া হল এই লিফলেট।বাইরে বেরোলে কি করবেন, কি করবেন না সেটাই লেখা রয়েছে ওই লিফলেটে। এতে বাদ যায়নি ডেঙ্গু সচেতনতার বার্তাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *